আমি এখন গার্মেন্টস এ কাটিং সেক্টর এ কাজ করি ৫ মাস ধরে।  গার্মেন্টস এ চাকরি করত ভালো লাগছে না নিজে নিজে ভেবে দেখলাম দর্জির কাজ শিখব এবং ঐ টা শিখে কাজ কডব বাসায় বলেছি কিন্তু সবাই বলে দর্জির কাজ শিখে মাসে ভালো ইনকাম আসবে না (গার্মেন্টস এ ৯ হাজার পাই বাসার লোক জন বলে দর্জির কাজ করে মাসে ৪ হাজার ও আসবে না) তাই একটু ভয় ও লাগতাছে কি করব আর কোন সেকালে এ গেলে ভালো হবে আমার 

দর্জির কাজ না কি গার্মেন্টস এর কাজ প্লিজ অভিজ্ঞ ব্যাক্তি উত্তর টা দিয়েন । 

1643 views

1 Answers

আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি দর্জির কাজ কোন এলাকায় করতে যাচ্ছেন সেখানে কি আদৌ কোনো দর্জির দোকান আছে কিনা।

আপনি নিজে দর্জির কাজ করে চলতে পারবেন বলে আপনার বিশ্বাস হয়।

বা এখন যদি মনে করেন যে আপনি প্রথমে দর্জির কাজ শিখবেন তারপর কাজ করবেন তাহলে কিন্তু সেটা অনেক সময়ের ব্যাপার এই সময়টা আপনার আছে বাই সময়টায় যে চাহিদা থাকবে আপনার সেই সব পূরণ করার মত সামর্থ্য আপনার আছে।

যদি থাকে তবে আপনি এই পেশায় আসতে পারেন। এবং আমি যতদূর জানি দর্জির কাজ শিখতে মোটামুটি একটা সময়ের দরকার। তাছাড়া দর্জির দোকানে অবশ্যই আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে। সেই অর্থকরী যদি আপনার থাকে তবে এটা সম্ভব। আর যদি সব কিছুর উত্তর না হয় তবে আমি মনে করি আপনার গার্মেন্টসে আরো কিছুদিন চাকরি করা দরকার। ধন্যবাদ ভালো থাকবেন এবং সবকিছু ভেবেচিন্তে তারপর কাজ করবেন নিজের কাছে যেটা ভালো লাগে বা আপনি করতে পারবেন এরকম যদি আত্মবিশ্বাস থাকে তাহলে একমাত্র সেটা করা উচিত।

1643 views

Related Questions