সেক্স এর সময় কনডম ব্যবহার করলে উভয়ের জন্য কি গোসল ফরয হবে?

দলীল সহ জানাবেন

1973 views

1 Answers

সেক্স এর সময় কনডম ব্যবহার করলেও উভয়ের জন্য গোসল ফরয হবে।

মুহাম্মদ ইবনু আবদুল আ’লা (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন কেউ স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সাথে সহবাসের চেষ্টা করে, তখন গোসল ওয়াজিব হয়ে যায়।

(সূনান নাসাঈ, হাদিস নম্বরঃ ১৯১ ইবনু মাজাহ হাঃ ৬১০, বুখারী হাঃ ২৯১, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ৬৮৯ হাদিসের মানঃ সহিহ)।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার কোন এক ব্যাক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করল, যদি কেউ তার স্ত্রীর সাথে সহবাস করে তারপর বীর্য নির্গত হবার পূর্বেই তার পুরুষাঙ্গ বের করে ফেলে তাহলে কি তাদের উভয়ের ওপর গোসল ফরয হবে? এ সময়ে আয়িশা (রাঃ) সেখানে উপবিষ্ট ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং এ (আয়িশা (রাঃ) ঐরুপ করি এরপর আমরা গোসল করে ফেলি।

(সহীহ মুসলিম (ইফাঃ), অধ্যায়ঃ ৩/ হাদিস নম্বরঃ ৬৭৯ হাদিসের মানঃ সহিহ)।

যুহায়র ইবনু হারব ও আবূ গাসসান আল মিসমাঈ, মুহাম্মদ ইবনু আল মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) আবূ হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ তার স্ত্রীর চার-হাত পায়ের মাঝখানে বসবে এবং তার সাথে মিলবে তখন তার উপর গোসল ফরয হবে।

(সহীহ মুসলিম (হাঃ একাডেমী), অধ্যায়ঃ ৩, হাদিস নম্বরঃ ৬৭০ ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৭৪, ইসলামিক সেন্টারঃ ৬৮৯)।

নারীর চার শাখা বলতে তার দুই হাত ও দুই পা বুঝানো হয়েছে। তবে কেউ কেউ বলেন, নারীর যোনীর চার পাশ। ইমাম নাবাবী (রহঃ) বলেন, নারীর যোনীর মধ্যে পুরুষাঙ্গ প্রবেশ করলে, উভয়ের উপর গোসল ফরয হয়। এক সময় এ সম্বন্ধে সাহাবাদের মাঝে মতানৈক্য থাকলেও পরবর্তী সময়ে গোসল ফরয হওয়ার উপর ইজমা বা ঐকমত্য স্থাপন হয়ে গেছে।

ইসলামের প্রাথমিক যুগে সহবাসের দ্বারা বীর্যপাত না হলে গোসল ফরয হত না; কিন্তু পরবর্তীতে এ হুকুম মানসুখ তথা রহিত হয়ে যায় এবং শুধু সহবাসের দ্বারাই গোসল ফরয হয় সুতরাং সঙ্গমে বীর্য স্খলিত না হলেও গোসল ফরয হবে।


1973 views

Related Questions