শরীরের একপাশের ব্যাথার জন্য কোন বিষয়ের ডাক্তার দেখানো উচিত?
আমার বয়স 19 বছর। আমি একজন ছেলে। প্রায় 4,5 মাস হলো আমার বাম চোখ থেমে থেমে ব্যথা। কখনো কখনো মাথার বাম অংশেও ব্যাথা হয়। ডান দিকে মাথা ঘুরাতে গেলে ঘাড়ের বাম পাশের রগে টান লাগে এবং ব্যাথা হয়। বাম হাতের কনুই পর্যন্ত তখন একধরনের শিরশির অনুভূতি হয়। শুধুমাত্র শরীরের বাম অংশের উভয় পাটির দাঁতের গোড়ায়ও শিরশির অনুভূতি হয়। কোমর এবং পিঠের বাম পাশটাতেও অনেক সময় ব্যথা হয়। অর্থাৎ আমার সমস্যাগুলো শতকরা 95 ভাগ সময় শুধু শরীরের বাম অংশেই অনুভূত হয়। বাকি 5 ভাগ সময়ে শরীরের ডান অংশে মাথাব্যথা এবং ঘাড়ব্যথা দেখা দেয়। ডান অংশে অন্য কোনো সমস্যা নেই বললেই চলে। অর্থাৎ আমার সমস্যাটা শুধুমাত্র শরীরের বাম অংশেই বলা চলে। আর গত 6,7 সাত বছর হলো প্রতিদিন না হলেও প্রায় দিনই পর্যাপ্ত ঘুমানোর পরেও শরীরে ক্লান্তিভাব থেকে যায় প্রায় সারাটাদিন। এমতাবস্থায় আমার কোন বিষয়ের ডাক্তার দেখানো উচিত? মেডিসিন বিশেষজ্ঞ নাকি নিউরোলজিস্ট? নাকি অন্য কোনো বিষয়ের ডাক্তার?
1 Answers
আপনি যত দ্রুত একজন নিউরোলজিস্ট চিকিৎসক এর কাছে সহায়তা নিন। আপনার x-ray, mri সহ যাবতীয় কিছু টেস্ট করার প্রয়োজন হতে পারে তাই বেশ কিছু টাকা সংগ্রহ করে চিকিৎসা নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy