এসএসসি তে বৃত্তি পেতে চাই?
আসসালামু আলাইকুম, আমি বর্তমানে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এ নবম শ্রেণীতে অধ্যয়নরত। আমি ক্লাস 5 এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম। আমি এসএসসি তে ও ট্যালেন্ট পুলে বৃত্তি পেতে চাই। চাই সর্বোচ্চ ভালো রেজাল্ট করার। কিন্তু ঠিক কি উপায়ে পড়াশুনা ও প্রিপারেশন নিলে এমন রেজাল্ট করবো সেটি বুঝতে পারছি না। আমি আমার সেকশন এ ফার্স্ট বয়, তাই খুব যে খারাপ স্টুডেন্ট টা নয়। কিন্তু নবম শ্রেণীতে উঠে আমার কেমন অদ্ভুত লাগছে। মনে হচ্ছে যে আমি বিশাল সাগরে হাতড়ে বেরাচ্ছি। গণিত এ ইদানিং আমার ক্যালকুলেশন খুব ভুল হচ্ছে আর ভয় পেয়ে যাচ্ছি। কিন্তু গণিত কিন্তু সবই পারি। অনেক সময় অনেক প্রস্তুতি নিয়েও ভালো ফলাফল পাচ্ছি না। আমি নিয়মিত স্যার দের সাথে কথা বলছি কিভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়। আরেকটা সমস্যা আমি বেশিক্ষণ পড়ি না, সর্বোচ্চ ২-৩ ঘণ্টা। আর একদিন পড়লে অন্যদিন পড়ি না। একটা সাবজেক্ট গুরুত্ব দিলে অন্য গুলায় পেছনে পড়ে যাই। ফেসবুক , ইউটিউব আর মোবাইল আমার সময় গুলো খেয়ে ফেলছে। আমি ভালো রেজাল্ট এর জন্য যেকোনো পরিশ্রম করতে রাজি আছি। আমি বাবা মায়ের কষ্ট লাঘব করতে চাই। এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি
2 Answers
ভালো ফল করার জন্য চাই দৃঢ় মানসিক প্রত্যয়। এসএসসিতে বৃত্তি পাওয়ার জন্য আপনাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে । আর নিজের মনকে বুঝাতে হবে , আমি দৈনিক এই পরিমাণ সময়, সেই পরিমাণ সময়ের জন্য মোবাইল দূরে ঠেলে রাখব। একসাথে এটি করা সম্ভব না। তাই ধীরে ধীরেই শুরু করতে হবে। প্রথমে ৩০ মিনিট,তারপর ১ ঘণ্টা, ১:৩০ ঘণ্টা, এভাবে.......। আর মন দিয়ে পড়লে ২-৩ ঘণ্টা খুব কম সময় না। যদিও এই সময়সীমা আপনাকে ৪ ঘণ্টা করার জন্য পরামর্শ দিচ্ছি। আর বিশাল সাগরে ভেসে বেড়ানোর কারণে আপনি যে অসহায়ত্ব অনুভব করছেন , সেটি নবম শ্রেণিতে উঠলে অনেকেই অনুভব করে। আমিও এসএসসিতে বৃত্তি পেয়েছি। দুর্ভাগ্যবশত ট্যালেন্টপুল পাইনি, কিন্তু সাধারণ গ্রেডে পেয়েছি। আমারও শুরুর দিকে মনে হতো, এই বিশাল বই শেষ করব কীভাবে, কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদে একসময় শেষ করেছি। সর্বাগ্রে মনোযোগী হতে হবে। প্রযুক্তির প্রতি আসক্তির কারণেই আপনার গণিতের ফল ভালো হচ্ছে না। একে একটু একটু করে দূরীভূত করুন। সব বিষয়েই ৯০%+ রাখার চেষ্টা করুন। বৃত্তি আপনি পাবেনই।
আপনি নিয়মিত নামাজ/প্রার্থনা পড়ুন,এটি আপনাকে ফেসবুক ইউটিউবিং গান বাজনা থেকে দুরে রাখবে,,,মনের হতাশা দুর করবে পড়ালেখা করতে উৎসাহি করবে।আর আপনাকে আরো বেশি পড়ার অভ্যাস তৈরী করতে হবে পড়তে না পাড়লেও টেবিলে বই নিয়ে বসে থাকতে হবে।প্রয়োজনে পড়ার রুটিন করে নিতে হবে,আর কঠিন সাবজেক্ট গুলো বেশি করে পড়তে হবে,,,আজে বাজে চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে,,,,আর প্রয়োজনে স্যারদের কাছ থেকে মোটিভেশন নিতে পারেন,,এতে পড়ার আগ্রহ বাড়বে।
আর এইভাবে পড়ালেখা করলে আশা করতে পারবেন কাক্ষিত লক্ষ্যে পৌছার
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy