অন্যের কবরে কিভাবে শায়িত করা হয়? ভাইয়ের কবরের পাশে শায়িত না লিখে ভাইয়ের কবরে শায়িত লেখা হল কেন।

1682 views

2 Answers

উদাহরণ দিয়ে বলা যায় যে, নির্দিষ্ট সময়ের জন্য কোন ব্যক্তিকে নির্দিষ্ট যায়গায় দাফন করা হলে সাময়িক সময়ের জন্য সেই কবরটা তার।

সুতরাং অন্যের কবরে শায়িত বলতে এটাই বুঝায় যে, কোন ব্যক্তিকে দাফন করা হলে উক্ত যায়গায় অন্য কাউকে দাফন করা।

ভাইয়ের কবরের পাশে শায়িত না লিখে ভাইয়ের কবরে শায়িত লেখা হয় এজন্যই যে, ভাইয়ের কবরের নির্দিষ্ট যায়গায় অন্য ভাইকে দাফন করা হয়েছে। অর্থাৎ তার ভাইয়ের কবরের পাশে তাকে শায়িত করা হয়নি। তার কবরেই তাকে শায়িত করা হয়েছে।

সাধারণত ঢাকার বনানী কবরস্থানে দাফন করার জন্য কিছু শর্ত থাকে। যেমন, পাঁচ বা দশ বছর মেয়াদের চুক্তিতে। এই সময়ের মধ্যে অন্য কাউকে সেই কবরে অন্য কাউকে দাফন করা যাবেনা।

এখন আসি ইসলামিক প্রসঙ্গেঃ এক কবরে একজনকেই দাফন করা উত্তম। তবে অপারগতার কারণে প্রয়োজনে এক কবরে একাধিক ব্যক্তিকে দাফনও করা যেতে পারে। এবং তা জায়েজ আছে। এক কবরে একাধিক মৃতদেহ দাফন করার ক্ষেত্রে মুস্তাহাব হলো মৃত ব্যক্তিদের মধ্যে মাটির স্তূপ বানিয়ে পৃথক করে দেওয়া।

জাবির ইবনু আবদুল্লাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদের শহীদগণের দু- দু জনকে একই কাপড়ে (কবরে) একত্র করতেন। অতঃপর জিজ্ঞেস করতেন, তাদের উভয়ের মধ্যে কে কুরআন সম্পর্কে অধিক জানত? দু’জনের মধ্যে এক জনের দিকে ইঙ্গিত করা হলে তাকে কবরে পূর্বে রাখতেন। তাদেরকে গোসল দেয়া হয়নি ও তিনি তাদের জানাযা সালাতও আদায় করেননি।

ফুটনোটঃ বুলুগুল মারাম, হাদিস নং ৫৫০, বুখারী ১৩৪৩, ১৩৪৫, ১৩৪৬, ১৩৪৭, তিরমিযী ১০২৬, নাসায়ী ১৯৫৫, ২০২১, আবূ দাউদ ৩১২৮, ইবনু মাজাহ ১৫১৪, আহমাদ ১৩৭৭৭। হাদিসের মান: সহিহ হাদিস।


1682 views

এক কবরে এক বা একাধিক জনকে কবর দেওয়া হলে এটা লেখা হয়। 

বিষয়টি এরকম নয় যেরকম ভাবছেন।  আসলে আগের ব্যক্তির লাশের হাড়/হাড্ডি ছাড়া আর কিছু অবশিষ্ট না থাকে তাহলেই এরকম সাধারণত করা হয়।  যার কারণে ভাইয়ের কবরের পাশে শায়িত না লিখে ভাইয়ের কবরে শায়িত লেখা হয়।

1682 views