1 Answers
আসলে সালাতে রুকু, সেজদা বা অন্যান্য ক্ষেত্রে পাঠিত দুআ, জিকির, তসবিহগুলো এক নিঃশ্বাসে পড়লেও সালাতের কোনও ক্ষতি হবে না ইনশাআল্লাহ। (যেমন: সুবহা-না রাব্বিয়াল আ'লা, সুবহা-না রাব্বিয়াল আযীম ইত্যাদি) তবে সেগুলো যেন অস্পষ্ট বা অশুদ্ধ উচ্চারিত না হয় সে দিকে লক্ষ রাখা জরুরি। প্রতিটি দুআ ও তসবিহ ধীর স্থিরতার সাথে আলাদা আলাদা ভাবে শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে পড়া অধিক উত্তম তাতে কোনও সন্দেহ নাই।
বরং সালাতের প্রতিটি কাজ যথা: কিরাআত, দুআ, তসবিহ, জিকির-আজকার ইত্যাদি পাঠ করা বা কিয়াম, রুকু, সেজদা, বৈঠক ইত্যাদি ক্ষেত্রে ভয়-ভীতি, নম্রতা, একাগ্রতা এবং ধীর স্থিরতা অবলম্ব করা খুবই গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ।
1629 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy