তাসবিহ কি দু হাতের আঙ্গুলে গুনে গুনে পাঠ করতে পারবো নাকি শুধু ডানহাতের আঙ্গুলে গুনে পাঠ করতে হবে?
1 Answers
ডানহাতে তসবিহ গণনা করা সুন্নত। কেননা হাদিসে বর্ণিত হয়েছে, عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ رَأَيْتُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَعْقِدُ التَّسْبِيحَ قَالَ ابْنُ قُدَامَةَ بِيَمِينِهِ . - صحيح
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, "আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আঙ্গুলে গুনে গুনে তাসবিহ পাঠ করতে দেখেছি।"
ইবনু কুদামাহ (রহঃ) বলেন, ডান হাতের আঙ্গুল দ্বারা। [সুনান আবু দাউদ (তাহকিককৃত) ২/ সালাত, পরিচ্ছেদঃ ৩৫৯. কংকর দ্বারা তাসবীহ পাঠ করা প্রসঙ্গে]
তাছাড়া ভালো কাজের জন্য ডানহাত ব্যবহার করা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বক্ষেত্রে ডান পছন্দ করতেন। হাদিসে বর্ণিত হয়েছে,
عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ وَفِي شَأْنِهِ كُلِّهِ
আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক থেকে শুরু করতে ভালবাসতেন।" (সহিহ বুখারি, হা/১৬৯)
তাই যথাসম্ভব ডান হাত ব্যবহার করার চেষ্টা করতে হবে। কিন্তু ডানহাত ব্যস্ত থাকলে বা ডান হাতে কোনও সমস্যা থাকলে বাম হাতেও গণনা করা জায়েজ আছে। এতে গুনাহ হবে না ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
اعْقِدْنَ بِالْأَنَامِلِ فَإِنَّهُنَّ مَسْئُولَاتٌ مُسْتَنْطَقَاتٌ “তোমরা আঙ্গুল দ্বারা তাসবিহ গণনা কর। কেননা (কিয়ামত দিবসে) এগুলো জিজ্ঞাসিত হবে এবং এগুলোকে কথা বলানো হবে।”
সুতরাং কেউ যদি ডান অথবা বাম অথবা ডান-বাম উভয় হাতের আঙুল দ্বারা তাসবিহ গণনা করে ইনশাআল্লাহ তাতে কোন সমস্যা নেই। বিশেষ করে যদি ডানহাতে কোন সমস্যা হয় তাহলে বাম হাত দিয়েও তাসবিহ গননা করবেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy