1 Answers

ধরুন, আপনি একটি আলু চিপস্ উৎপাদনকারী কোম্পানির মালিক।আপনার কোম্পানী  আলু চিপস্ উৎপাদন করার জন্য ১ লাখ টাকা মূল্যের একটি মেশিন রয়েছে, আপনি জানতে পারলেন আপনার প্রতিষ্ঠানে বিদ্যমান মেশিনের চেয়ে উন্নত মানের মেশিন বাজারে এসেছে। আপনার প্রতিযােগী উৎপাদরকারীরা উন্নত মানের মেশিনের মাধ্যমে উৎপাদন শুরু করছে। যার ফলে আপনি প্রতিযােগী প্রতিষ্ঠান গুলাের সাথে প্রতিযােগীতায় টিকে থাকতে পারছেন না। এমতাবস্থায় আপনি অবশ্যই চাইবেন আপনার প্রতিষ্ঠানে একটি আধুনিক মেশিন। আপনি সিদ্ধান্ত নিলেন পুরােনাে মেশিন টা বিক্রি করে তার সাথে অর্থ যােগ করে নতুন মেশিন ক্রয় করার। পুরােনাে মেশিনটি ৬০,০০০ টাকায় বিক্রি করলেন। ১,০০,০০০ টাকা মূল্যের মেশিন ৬০,০০০ বিক্রি করায় আপনার ক্ষতি হলাে (১,০০,০০০-৬০,ooo)= ৪০,০০০ টাকা।

এখানে এই ৪০,০০০ টাকাই নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত ব্যয়। সুতরাং, যে ব্যয় উদ্ধারযােগ্য নয় তাকে নিমজ্জিত ব্যয় বলে। সাধারনত অতীত ব্যয়কে নিমজ্জিত ব্যয় বলে।

2497 views Answered

Related Questions

খরচ কত হবে?
1 Answers 4322 Views

Next steps