আমি এখন মাস্টার্সে অধ্যায়নরত।আমার এইচ এস সি রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেছে ।চাকুরির ক্ষেত্রে এটার দরকার আছে? এখন এটা কিভাবে তুলবো?


বিদ্র:রেজিস্ট্রেশন কার্ডের  ফটোকপি আছে। তবুও পেপারে বিজ্ঞপ্তি এবং ডিডি করতে হবে কি না???

1841 views

1 Answers

না চাকুরীর ক্ষেত্রে এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের কোন প্রয়োজন নেই । চাকুরীতে নিয়োগের সময় আপনার মূল সনদ দেখতে অথবা সনদের ফটোকপি নেয়া হবে । তাই এব্যাপারে চিন্তা করবেন না । আর বিশেষ কারণে যদি কোথায় প্রয়োজন পড়েই তবে ফটোকপি দিয়েই হয়ে যাবে ।

তবে আপনার ব্যক্তিগত ভাবে যদি খুব প্রয়োজন পড়ে তবে কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করতে পারেন । উনিই রেজিস্ট্রেশন কার্ড ম্যানেজ করে দিতে পারবেন (যদিও দিতে চাইবে না । কারণ তাকে এর জন্য  বোর্ড পর্যন্ত দৌড়াতে হবে) । এর জন্য জিডি কিংবা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার দরকার নেই ।


আমার সাজেশন এই কপির জন্য এতো প্যারা নিয়েন না। 

1841 views

Related Questions