1 Answers
শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য খ্যাতিমান অধ্যাপকদের চাকরির নির্দিষ্ট বয়সসীমা শেষে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া হয়ে থাকে। যাঁদের ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা দেয়া হয় তাঁরা একজন অধ্যাপকের পূর্ণ সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন। দেশের পুরনো বিশ্ববিদ্যালয়গুলোতে খ্যাতিমান অধ্যাপকদের এ মর্যাদা দেয়ার রীতি আছে। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও এ রীতি চালু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছর। এর পরই খ্যাতিমান অধ্যাপকরা ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পান। ১৯৯৪ সাল থেকে এ পর্যন্ত সাতজন ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পেয়েছেন। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক আবদুল জব্বার, ইংরেজি বিভাগের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সুলতানা সারওয়াত আরা জামান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক নাজমা চৌধুরী, দর্শন বিভাগের অধ্যাপক আবদুল মতিন এবং ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy