1 Answers

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এক মুসলমানের উপর অপর মুসলমানের পাঁচটি কর্তব্য রয়েছে।

জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ! তা কি কি? তিনি বলেনঃ

(১) তুমি তার সাথে সাক্ষাত করলে তাকে সালাম দিবে।

(২) সে তোমাকে দাওয়াত দিলে তুমি তার দাওয়াত কবুল করবে।

(৩) সে তোমার কাছে পরামর্শ বা উপদেশ চাইলে তুমি তাকে সৎ পরামর্শ বা সদুপদেশ দিবে।

(৪) সে হাঁচি দিয়ে আলহামদু লিল্লাহ বললে তুমি তার হাঁচির জবাব দিবে।

(৫) সে মারা গেলে তুমি তার সংগী হবে (জানাযা পড়বে ও দাফন করবে)। 

(আল-আদাবুল মুফরাদ, হাদিস নম্বরঃ ১০০০ বুখারী, মুসলিম)।


1668 views Answered

Related Questions

Next steps