1 Answers

সূরা আল-ইসরায় বলা হয়েছে মূসাকে আমি সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয় এমন ধরনের নয়টি নিদর্শন দিয়ে পাঠিয়েছিলাম। সূরা আল-আরাফে এগুলোর বিস্তারিত বিবরণ এভাবে বর্ণনা করা হয়েছেঃ

[১] লাঠি, যা অজগর হয়ে যেতো।

[২] হাত, যা বগলে রেখে বের করে আনলে সূর্যের মতো ঝিকমিক করতো।

 [৩] যাদুকরদের প্রকাশ্য জনসমক্ষে পরাজিত করা।

[৪] মূসার পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে দুর্ভিক্ষ দেখা দেয়া।

[৫] বন্যা ও ঝড়।

[৬] পংগপাল।

[৭] সমস্ত শস্য গুদামে শস্যকীট এবং মানুষ-পশু নির্বিশেষে সবার গায়ে উকুন।

 [৮] ব্যাঙয়ের আধিক্য।

[৯] রক্ত।

[বিস্তারিত দেখুন, সূরা আল-আ‘রাফঃ ১৩৩]

1642 views

Related Questions