1 Answers

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হল, কোন আমলটি উত্তম?

তিনি বললেনঃ আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা।

জিজ্ঞেস করা হলো, অতঃপর কোনটি?

তিনি বললেনঃ আল্লাহর রাস্তায় জিহাদ করা।

প্রশ্ন করা হল, অতঃপর কোনটি?

তিনি বললেনঃ মাকবূল হাজ্জ সম্পাদন করা।

(সহিহ বুখারী, হাদিস নং ২৬, মুসলিমঃ ১/৩৬ হাঃ ৮৩ হাদিসের মান সহিহ)।

1634 views Answered

Next steps