1 Answers

আপনি প্রতিদিন পেঁয়াজ বা রসুন এর রস ব্যবহার করতে পারেন । মাথার মধ্যে 20-30 মিনিট রেখে দিবেন । এরপর মাথা ধুয়ে ফেলবেন। পেঁয়াজ এবং রসুন চুলের যত্নে বেশ কার্যকরী ভূমিকা রাখে। এতে আছে সালফার যা নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে এবং অন্যান্য অনেক প্রয়োজনীয় চাহিদা পূরণ করে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করা, জীবাণু প্রতিহত করা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই উপাদানগুলো চুলে ফাংগাস ও ব্যাক্টেরিয়ার সংক্রমণও দূর করতে সাহায্য করে। এই রসের সঙ্গে অন্য প্রাকৃতিক উপাদান মেশালে এর কার্যকারিতা কয়েকগুণ বেড়ে যায় । বিভিন্ন জার্নাল এ এ সম্পর্কে অনেক কার্যকরী দিক তুলে ধরা হয়েছে । চুল পড়া রোধে সবচেয়ে বেশি কার্যকর পেঁয়াজ এবং রসুন এর রস ।

1705 views Answered

Related Questions

Next steps