লাইপোমার প্রতিকার/চিকিৎসা কী?

আমার বয়স ২০ বছর।আমার হাতে একটা গোটা ছিল অনেকটা নরম চাপ দিলে নড়ে চড়ে প্রায় ১ বছর ছিলো।এখন এরকম আরো কয়েকটা বের হয়েছে হাতে ও উরুতে পিটেও একটা আছে। ইন্টারনেট ঘেটে বুঝলাম লাইপোমা।এখন কি করব?

1678 views

1 Answers

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।আসলে লাইপোমা হলো একটি নির্দোষ টিউমার যা চর্বিযুক্ত টিস্যু দিয়ে গঠিত। নরম টিস্যু টিউমারগুলোর মধ্যে লাইপোমা হচ্ছে সবচেয়ে সাধারণ ধরন। লাইপোমাগুলোতে হাত দিয়ে স্পর্শ করলে নরম অনুভূত হয়, সাধারণত নড়ানো চড়ানো যায় এবং সাধারণভাবে এগুলো ব্যথাহীন হয়। তবে লাইপোমা বিভিন্য ধরনের হয়ে থাকে সুতারাং আপনার সমস্যাটি কি রকম তা জানা জরুরী সেক্ষেত্রে একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখান।

আসলে লাইপোমা গুলোতে ব্যথা না করলে কিংবা হাঁটাচলার অসুবিধা না হলে সাধারণত লাইপোমার চিকিৎসার প্রয়োজন নেই। সৌন্দর্যগত কারণে এগুলো অপসারণ করা যেতে পারে। যদি লাইপোমা বেশি বড় হয় কিংবা খারাপ কিছু সন্দেহ করা হয় তাহলে অপারেশন করে হিস্টোপ্যাথলজি পরীক্ষা করা যেতে পারে। সাধারণত সহজ অপারেশনের মাধ্যমে এসবস লাইপোমা ফেলে দেওয়া হয়। ১-২ শতাংশের ক্ষেত্রে অপারেশনের পরেও আবার লাইপোমা দেখা দিতে পারে ৷

1678 views Answered

Related Questions

Next steps