কি করে লম্বা হবো?
আমার একটা বন্ধু ওর বয়স 18 ও লম্বা 4 ফুট তো কি করলে ও লম্বা হবে বললে খুব উপকার হত
1 Answers
লম্বা হওয়ার কয়েকটি উপায় আছে । যেহেতু বয়স ১৮ তাই এখনো প্রাকৃতিক ভাবে লম্বা হওয়া যাবে । লম্বা হওয়ার সময় ১২-২৫ বছর। তবে ১৮ বছর পর লম্বা হয় মোটামুটি কম মানুষের।
(একটি পদ্ধতিতে ইনজেকশন দ্বারা মানবদেহে হরমোন বৃদ্ধি করা হয়, কিন্তু এটি সম্পূর্ণ বেআইনি এবং খুবই ব্যয়বহুল । যেহেতু বেআইনি তাই এটা আপনাকে সাজেস্ট করবো না )
প্রাকৃতিক উপায় -
- নিয়মিত কিছু নির্দিষ্ট ব্যায়াম (ওজন উদ্ধরণ) হরমোন (HGH) বৃদ্ধি করে। তবে অতিরিক্ত ব্যায়াম না । দু
- দুধান আপনাকে লম্বা হতে সাহায্য করবে কারণ ক্যালসিয়াম আপনার শরীরের হাঁড় এর বৃদ্ধি ঘটায়।
- যে কোনও কঠিন শারীরিক ব্যায়াম আপনাকে লম্বা হতে সাহায্য করবে। তবে অবশ্যই সেটা ২১বছর বয়স হওয়ার পর, তাই এটি আপনি ২১বছর হলে করবেন ।
- ঘুম: কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমানো । এটি সবচেয়ে সহজ এবং অনেক কার্যকরী উপায়।
(মূল কথা - আপনি নিয়মিত ব্যায়াম করুন , ৮ ঘণ্টার উপরে ঘুমান এবং শাক সবজি খান ও দুধ পান করুন লম্বা হওয়ার জন্য )
আরেকটি উপায় (পায়ের হাড় কেটে লম্বা হবার অপারেশন)- এটি অনেক ব্যয়বহুল ও বেদনা মূলক উপায় । এর মাধ্যমে ২-৫ ইঞ্চি প্রযন্ত লম্বা হওয়া যায় ।
যেভাবে এটি করা হয়: প্রথমে পায়ের হাড়ে একটি ছিদ্র করা হয়। তার পর সেই হাড় কেটে দু-টুকরো করে তার ভেতরে একটি ধাতব রড ঢুকিয়ে দিয়ে তা স্ক্রু দিয়ে এঁটে দেয়া হয়।এর পর রডটার দৈর্ঘ্য প্রতিদিন এক মিলিমিটার করে ধীরে ধীরে বাড়ানো হয়।এভাবে রোগীর ইচ্ছা অনুযায়ী উচ্চতা অর্জন করা, এবং হাড় জোড়া লাগা পর্যন্ত এ প্রক্রিয়া চলে।এ প্রক্রিয়ায় ৪-৬ মাস হাঁটতে কষ্ট হয় । এরপর রোগীকে কয়েক মাস ধরে ফিজিওথেরাপি করতে হয় তার হাঁটাচলার শক্তি ফিরে পাবার জন্য।এটি মূলত শুধু যুক্তরাজ্য তে হয় , বাংলাদেশ এ এখন উপলব্ধ নয়। যুক্তরাজ্যে কেয়ার কোয়ালিটি কমিশন নিয়ন্ত্রিত কিছু প্রাইভেট ক্লিনিকে এ অপারেশন হয়, যাতে খরচ পড়ে ৫০ হাজার পাউন্ড পর্যন্ত ! তাই এটি আপনাকে যুক্তরাজ্য গিয়ে এ অপারেশন করতে হবে ।এ পুরো প্রক্রিয়াটি খুবই বেদনা মূলক ।