1 Answers

রান্নার মূল পদ্ধতি তিনটি। ১. পোড়া। প্রাচীনকাল থেকে এই পদ্ধতিটি চলে আসছে। এখনও শিক কাবাব, গ্রিল, নান রুটি এই পদ্ধতিতেই তৈরি হয়। ২. ভাজা। এই পদ্ধতির রান্নার অভাব নেই। বাংলাদেশে ভাজার মাধ্যমে রান্না প্রচুর আছে। যেমন, পরোটা, সিঙাড়া, সমুচা এবং পিঠাপুলি অনেকগুলোই ভাজার মাধ্যমে তৈরি হয়। ৩. সেদ্ধ। প্রায় সব প্রধান রান্নাই এই পদ্ধতিতে সম্পাদন হয়ে থাকে। যেমন, ভাত, তরকারি, ভর্তার জন্য আলু, মাছ এবং অন্যান্য উপকরণ। এছাড়াও আরো অনেক রান্না আছে, যেগুলো সেদ্ধ করার পদ্ধতিতে রান্না হয়ে থাকে।

2261 views Answered

Related Questions

Next steps