1 Answers
কিসের একাউন্ট তা উল্লেখ করলে স্পেসিফিকভাবে বলা যেতো।
যাই হোক, যেকোনো একাউন্ট সিকিউর করার প্রথম স্টেপ হলো একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করা। কমপক্ষে ৩ টি বড় হাতের অক্ষর, ৩ টি ছোট হাতের অক্ষর, একাধিক সংখ্যা ও অন্তত একটি সিম্বল বিশিষ্ট পাসওয়ার্ডকে স্ট্রং পাসওয়ার্ড হিসেবে ধরা হয়। (e.g. HATsoff@305)
তবে একই পাসওয়ার্ড একাধিক একাউন্টে ব্যবহার করবেননা।
দ্বিতীয় কাজ হলো নিজের ইমেইল বা ফোন নাম্বার গোপন রাখা। যে প্লাটফর্মে একাউন্ট খুলেছেন তাদের যদি কোন এডিশনাল সিকিউরিটি ফিচার থাকে তাহলে সেটি ব্যবহার করতে পারেন, যেমন: ফেসবুক ও গুগলের 2-step verification.
কখনো আনঅফিশিয়াল এড্রেস থেকে পাঠানো ইমেইলে সাড়া দিবেননা।
এ নিয়মগুলো মেনে চললেই আপনার একাউন্ট যথেষ্ট নিরাপদ হিসেবে গণ্য হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy