প্রেমিকাকে বিয়ে করতে চায় কিন্তু পরিবার বড় বাঁধা?
আমি পরিবারের বড় ছেলে। পরিবারের স্বপ্ন আমি একদিন আইনজীবী হব। আমি এই বছর থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেবো। এখন আমি একটি মেয়েকে দুই বছর ছয় মাস ধরে ভালবেসে আসছি।এখন আমরা দুজন বিয়ে করতে চাই। বাবা মাকে বলেছিলাম আমাদেরকে আংটি পড়িয়ে রাখতে, কিন্তু বাবাকে এই কথাটি জানালে তিনি আমাকে পড়া শোনা করাবেন না বলে হুমকি দেন,আর দুই পরিবারই প্রেমটা মেনে নিচ্ছে না । এখন আমার প্রেমিকাকে বলেছিলাম, এ ভাবেই আমাদের প্রেমটা আরো চার বছর চালিয়ে যেতে পরে বিয়ে করবো। কিন্তু সে এখনই আমাকে বিয়ে করতে চায়। আরেকটা কথা বলি আমি তাকে দেড় বছর ধরে বিয়ে করবো বলে আসছি আজ না কাল করে করে সময় পার করছি, এজন্য সে আমাকে দুই দিনের টাইম দিয়েছে যদি দুইদিনের মধ্যে তাকে বিয়ে না করি তাহলে সে আমাকে ছেড়ে চলে যাবে। সে আমাকে তুই তুকারি করে, তার দাবি আমি তাকে মিত্যে আশ্বাস দিয়ে এসছি তাকে ঠকিয়েছি তবে মেয়ে হিসেবে সে অনেক ভাল। দুই পরিবারের আর্থিক অবস্থা ও সমান।এখন আমি পরিবার ও প্রেমিকা দুইটাকেই রাখতে চাই।অভিজ্ঞদের কাছ থেকে এর সমাধান চাই। তাকে ছাড়া আমার কিছু ভাল লাগে না। এখন আমি তাকে গোপনে বিয়ে করতে চায়। বিয়ের পর কোনো ধরনের সমস্যা হবে কি না বা পরিবার বিষয়টা কীভাবে দেখবে পরে, তার ও উত্তর আশা করছি।দয়া করে আপনি বিষয়টা ভালো ভাবে বুঝিয়ে বিস্তারিত বলুন আমার হাতে মাত্র দুই দিন সময় আছে, নইলে আমি আমার ভালবাসার মানুষটাকে হারাব
1 Answers
বাবা মায়ের অমতে ভালোবাসার মানুষকে বিয়ে করে কি বাবা মাকে ছাড়তে চান, নাকি বাবা মায়ের মতকে মিল রেখে ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিতে চান? আপনার পক্ষে এমন ডিশিসান নেওয়াটাই কঠিন...আপনার পরিবার কেনো আপনাদের রিলেশন মানতে চাইছেনা সেটা আপনিই ভালো জানেন..
বাবা মায়েরা নিজের ছেলেকে কখনই পর ভাবেনা পর করেওনা...মেয়েটিকে ছাড়া যদি আপনার জীবন অচল হয়ে যায় তাহলে বলবো আপনি চরম বোকামির পরিচয় দিলেন...পরিবারের অমতে যদি বিয়েই করতে চান তবে বিয়ের পরেও লজজাবোধ না করে নিজের মা বাবাকে ভালোবেসে যাবেন তাদের খেয়াল রাখবেন,তাদের দেখভাল করবেন কেননা বাড়ির বড় ছেলে আপনি...ঘাবড়াবেননা একদিন না একদিন ঠিকই দুটি পরিবার আপনাদেরকে মেনে নিবে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy