কেউ কি ডিবি লটারি তে আবেদন করার লিংক দিতে পারবেন অথবা কোথা থেকে করব প্লিজ কেউ বলবেন?

কেউ কি ডিবি লটারি তে আবেদন করার লিংক দিতে পারবেন অথবা কোথা থেকে করব প্লিজ কেউ বলবেন

2485 views

2 Answers

ডিবি লটারী বাংলাদেশের জন্য বন্ধ আছে এখন।

2485 views Answered

বাংলাদেশ এ ডিভি লটারি বন্ধ, 

যদি আপনি বাংলাদেশ এর বাহিরে হন তাহলে নিচের পথ অবলম্বন করুন 

এই লিঙ্ক এ যান > DIVERSITY IMMIGRANT VISA PROGRAM (DV 2017)

তারপর,

ডিভি ওয়েবসাইটের নির্ধারিত আবেদনের ফরমে লিম্নলিখিত জিনিসগুলো সতর্কতার সহিত পূরন করবেনঃ

১। আবেদনকারীর পুরোনাম
২। জন্মতারিখ
৩। জন্মস্থান ( প্রার্থী যে শহরে/জেলায় জন্মগ্রহন করেছে/জন্মনিবন্ধন কার্ডে যা উল্লেখ আছে)
৪। দেশ
৫। আবেদনকারীর ছবি

৬। পুর্ণঠিকানা
৭। বর্তমানে যেই দেশে বসবাস করছেন।
৮। ফোন নম্বর ( যদি থাকে)
৯। ই-মেইল এড্রেস ( যদি থাকে)
১০। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যাতা
১১। বৈবাহিক অবস্থা
১২। সন্তানের সংখ্যা ( সন্তানের বয়স ২১ বছরের নিচে হলে )
১৩। স্বামী/ স্ত্রী সংক্রান্ত তথ্য (আবেদনকারী স্বামী হলে এই অংশে স্ত্রীর তথ্য দিতে হবে)
১৪। সন্তান সংক্রান্ত তথ্য

একজন আবেদনকারী একটির বেশি আবেদন করতে পারবেন না। তবে স্বামী-স্ত্রী পৃথকভাবে দুইটি আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সফল্ভাবে সম্পন্ন হলে একটি “কনফার্মেশন নাম্বার” সহ আবেদনকারীর নাম ও জন্মসাল দেখানো হবে। ডিভির পরবর্তি ধাপের জন্য এই তথ্যগুলো সংরক্ষন করে রাখা জরুরী।পরবর্তি সময়ে অনলাইনে ভিসা প্রাপ্তি কিংবা স্ট্যাটাস জানতে এই তথ্যসমুহের দরকার হবে।

এই প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া শুরু হবে ১লা অক্টোবর মধ্যহ্ন থেকে। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ৩রা নভেম্বর মধ্যরাত পর্যন্ত। ডিভির ফল পাওয়া যাবে আগামী বছরের ১লা মে থেকে ৩০ই জুন পর্যন্ত অনলাইনে।

তবে এবারো বাংলাদেশসহ ১৮টি দেশের নাগরিকরা ডিবিতে আবেদন করতে পারবেন না। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব দেশ গত ৫ বছরে ৫০ হাজারের বেশি করে অভিবাসী যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, চীন, ফিলিপাইন, ডমিনিক প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাদর, হাইতি, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পেরু, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও যুক্তরাজ্যের (উত্তর আয়ারল্যান্ড বাদে)নাগরিকরা ডিবি  এর জন্য যোগ্য নয়।

অন্যান্য দেশের নাগরিকরা ১লা অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

2485 views Answered

Related Questions

Next steps