1 Answers

 দ্বিতীয় বার ইনজেকশন দেওয়ার ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে স্ত্রী মাছ ডিম ছাড়তে শুরু করবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে পুরুষ মাছ ঐ ডিমগুলোর মধ্যে তরল বীজ ছেড়ে দেয়। এই তরল বীজ ও ডিমের মিলনের ফলে ডিম নিষিক্ত হয়। ডিম ছাড়ার পরে মাছগুলোকে হাপা থেকে সরিয়ে নিতে হবে। স্ত্রী মাছের সমস্ত ডিম নিষিক্ত হয় না। নিষিক্ত ডিমগুলি দেখতে পরিষ্কার ও স্বচ্ছ হয় এবং অনিষিক্ত ডিমগুলো সাদা ও অস্বচ্ছ হয়। নিষিক্ত ডিমগুলি হাপায় ৪ থেকে ৫ ঘণ্টা রেখে ডিমের বাইরের আস্তরণকে শক্ত করে নিতে হবে। এর পর ডিমগুলিকে হাপার এক প্রান্তে জড়ো করে এক লিটার মাপকের সাহায্যে মেপে তুলে নিয়ে ডিম ফোটানোর হাপায় নির্দিষ্ট পরিমাণে স্থানান্তরিত করতে হবে। 
 

2007 views Answered

Related Questions

Next steps