1 Answers
এন্টি নিউট্রিনো সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে নিউট্রিনো সম্পর্কে ।বিজ্ঞানী পাওলি বিটা ক্ষয়ের শক্তি, ভরবেগ ও কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা ব্যাখ্যা করতে "নিউট্রিনো" নামক কণার অস্তিত্ব দাবি করে। তারপর ১৯৪২ সালে আরেক বিজ্ঞানী পরীক্ষামূলক ভাবে নিউট্রিনোর অস্তিত্ব প্রমাণ করেন।
- বিভিন্ন তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে নিউট্রিনো উৎপন্ন হয়। যেমন:
- নিউক্লিয়াসের বিটা ক্ষয়।
- নোভা থেকে।
- স্পেস বিকিরণ থেকে।
- যখন একটি ত্বরিত কণার বীম একটি পরমাণুকে আঘাত করে তখন নিউট্রন ছিটকে বেরিয়ে চলে আসে
- তারাসমূহের কেন্দ্রে বিক্রিয়ার মাধ্যমে ও নিউট্রিনো বিকরিত হয় ।
- আরো কিছু কারণ রয়েছে। আমাদের শরীরের প্রতি cm³ প্রতিসেকেন্ডে 65 billion সৌর নিউট্রিনো প্রবেশ করে। এই সৌর নিউট্রিনোর উৎস হলো সূর্য।
নিউট্রিনো মানেই হলো নিরপেক্ষ কণা । এটি একটি কণা যার কোনো চার্জ বা আধান নেই। Neutral থেকেই নিউট্রিনো কণার নামকরণ হয়েছে। নিউট্রিনোর আপেক্ষিক ভরও শূন্য ধরা হয়। নিউট্রিনো যে কোনো পদার্থের ভিতর দিয়ে খুব সহজে চলাচল করতে পারে। কারণ, তা পদার্থের সাথে কোনো মিথস্ক্রিয়া করে না। নিউট্রিনোর ঘূর্ণন ১/২, অর্থাৎ নিউট্রিনো ফার্মিওন শ্রেণীভুক্ত।
প্রকৃতিতে সবকিছু বিপরীত জিনিস আছে । ঠিক তেমনি প্রতিটি নিউট্রনের জন্যই একটি প্রতিনিউট্রিনো বা বিপরীত নিউট্রিনো রয়েছে। তাদের বলা হয়ে থাকে Anti-neutrino। Anti-neutrino এর কোনো বিপরীত চার্জ বা আধান নেই। নিউট্রিনো ও বিপরীত-নিউট্রিনোর (Anti -Neutrino) এর মধ্যে লেপ্টন নাম্বারে। বিপরীত নিউট্রিনোর লেপ্টন সংখ্যা বিপিরীত চিহ্নযুক্ত।
তবে মজার ব্যাপার কি জানেন ?
নিউট্রিনো ও বিপরীত-নিউট্রিনোর মধ্যে এখন পর্যন্ত তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া সম্ভব হয়নি৷ নিউট্রিনো নিয়ে এখনো অনেক পরীক্ষা নীরিক্ষা চলছে। নিউট্রিনোকে এখনো ভুতুড়ে কণা হিসেবে বিবেচনা করা হয়। যে যন্ত্র প্রথম নিউট্রিনো ধরা পড়ছে তার নাম হলো " (LSND)"।
বিজ্ঞানীদের মতে, LSND and Miniboone পরীক্ষণের নিউট্রনের কণাগুলো যেভাবে ধরা দেয় তা হয়তো বিজ্ঞানীরা নিজেরাই পুরোপুরি বুঝে উঠতে পারেননি। সামনের দিনে হয়তো আরো উন্নত গবেষণার মাধ্যমে এই ভুতুড়ে কণা সম্পর্কে আরো কিছু জানা যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy