বেশ কিছুদিন থেকে জ্বর?
গত রমজানের ১৫-২০ দিন আগে আমার একবার জ্বর আসে। ২-৩ দিনে সম্পূর্ণ ঠিল হয়ে যাই। তার পর আবার ৭-৮ রমজান আবার জ্বর আসে এবং এই জ্বর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ জ্বর। প্রায় ৮-৯ দিন ছিল। এমন অবস্থা ছিল বিছানা থেকে উঠতে পারিনি। তার পর ঈদের প্রায় ১৫-২০ দিন পর আবার কিছু জ্বর জ্বর ভাব হয়েছিল কিন্তু কোম ঔষধ না খেয়ে ১-২ দিনে ঠিক হয়ে যাই। এখন গতকাল রাত থেকে আমার মনে হচ্ছে জ্বর আসবে আসবে। এমতাবস্থায় আমার কি করণীয়?
1 Answers
আপনি প্রথমত রক্ত পরিক্ষা করুন হতে পারে আপনার দেহে ভাইরাস বা ব্যাক্টেরিয়ার প্রভাবের কারনে এরকম ঘন ঘন জ্বর আসতেছে । হতে পারে আপনার টাইফয়েট হয়েছে কাজেই দ্রুত রক্ত পরিক্ষা করুন ভয় পাবেন না । রক্ত পরিক্ষা করে চিকিৎসা নিন আসা করি সুস্থ্য হবেন। আর হ্যা নিজে থেকে না বুঝে কোন মেডিসিন বা এন্টিবায়োটিক নিবেন না । এতে অতিরিক্ত সেবনে কিডনির সহ দেহে নানান সমস্যা হতে পারে । কাজেই দ্রুত চিকিৎসা নিন । আসা করি বুঝতে পারছেন ।