ই-কমার্স ব্যাবসার ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগবে কোথায় করতে হবে?
ই-কমার্স ব্যাবসার ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগবে? কোথায় করতে হবে?কি কি কাগজপত্র লাগবে?
1 Answers
আইটি ব্যবসা ক্যাটাগরিতে লাইসেন্স ফি, ১৫% ভ্যাট, সাইনবোর্ড চার্জ এবং লাইসেন্স বইয়ের মূল্যসহ সর্বমোট ৪৫০০ টাকার কাছাকাছি হবে। সাথে ৫০০/১০০০ টাকা স্পীড মানি দিতে হতে পারে। সব কিছু আপনি নিজে করলে ৫৫০০ টাকার মধ্যেই আপনার লাইসেন্সটি পেয়ে যাবেন আশা করি। স্পীড মানি দেয়ায় কাগজপত্র নিয়েও আশাকরি কোন ঝামেলায় পরতে হবে না।
যেখানে গিয়ে ট্রেড লাইসেন্স করাবেন ঃ-
আপনি সরাসরি ইউনিয়ন পরিষদ অফিস, সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় গিয়ে ট্রেড লাইসেন্স বানাতে পারেন। তবে আজকাল অনেক কনসালটেন্সি ফার্ম আছে যারা নির্দিস্ট সার্ভিস চার্জ এর বিনিময়ে এসব কাজ করে দিয়ে থাকে। নিজে ঝামেলা পোহাতে না চাইলে কোনো ফার্মের হেল্প নিতে পারেন।
ট্রেড লাইসেন্স করাতে যা যা প্রয়োজন ঃ-
ট্রেড লাইসেন্স করাতেখুব বেশী কিছু নয়। তিন কপি পার্সপোর্ট সাইজ ছবি, যদি একাধিক অংশীদার থাকেন তাহলে প্রত্যেকের তিন কপি করে ছবি। ভোটার আইড কার্ড এর কপি, এবং যে বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে বা অফিস রয়েছে তার বাড়িওয়ালার সাথে সম্পাদিত চুক্তির ফটোকপি। যে চুক্তিটি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে সম্পাদিত হয়েছে। এই তিনটি জিনিস অতি দরকার। আর বর্তমানে ইউটিলিটি বিলের কপি জমা দিতে হয় অথবা সার্ভিস চার্জ এর রশিদ। আমাদের দেশে অনেক কিছুই লাগে আবার অনেক কিছু ছ্ড়াাই অনেক কিছু হয়ে যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy