1 Answers

প্রথম যেদিন কোকের বোতলের গায়ে দেখেছিলাম ১ লিটার বি লেখাসেদিন ভেবেছিলাম হয়তো এই বি মানে হলো বোতল। কিন্তু না , পরে বুঝলাম এই বি দিয়ে অন্য কিছু বুঝায়। 

কোন পণ্য বাজারজাত করতে হলে বিক্রেতাকে অবশ্যই ৬ টি তথ্য সঠিকভাবে উল্লেখ করে দিতে হয়। এই ৬ ধরনের তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করলে তারপরই সেই পণ্যর মোড়কের গায়ে বিএসটিএই এর নিয়ম অনুযায়ী বি লেখার অনুমোদন পায়। অন্যথায় নয়। আর এই বি হল পন্যের মোড়কীকরণ লাইসেন্সের চিহ্ন। 

বাজার থেকে আমরা যে সব পণ্য কিনি সে সব পণ্যের বোতল বা প্যাকেটের গায়ে লক্ষ্য করে দেখবেন এই ৬ টি তথ্য থাকে। 
1. উৎপাদনের তারিখ

2. মেয়াদ শেষের তারিখ 

3. ব্যবহৃত উপাদানের নাম ও পরিমাণ

4. প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা

5. সর্বাধিক খুচরা মূল্য 

6. নীট পরিমাণ 

এই তথ্যগুলো সঠিকভাবে মোড়কের গায়ে লেখা থাকলে তারপর পন্যটি বি সংকেতটি ব্যবহার করতে পারবে। অন্যথায় নয়। আর এটি ই হল বাংলাদেশের পন্যের মান নিয়ন্ত্রণকারো সংস্থা বিএসটিআই কর্তৃক নির্ধারিত নিয়ম।
 

1651 views

Related Questions