Mm kit খাওয়ার পর ও প্রেগন্যান্সি পজেটিভ?
mm kit খাওয়ার পর প্রাই ছয় ঘন্টা প্রচুর ব্লাড যাই। তারপর আর যাচ্ছেনা। আজ তিন দিন পর চেক করলাম। আবার পজেটিব আসতেছে। একটা দাগ একদম পরিষ্কার, আর একটা হাল্কা ঝাপসা।৷ এখন আমি কি আবার mm kit খাব। অনুগ্রহ করে জানাবেন
1 Answers
আপনি প্রথমে কি নিয়মে এই kit পিল খেয়েছেন তা জানান নি । তবে এই পিল অনিয়ম বা ভুল নিয়মে সেবন করলে গর্ভসঞ্চার হতে বা ব্লাড বের হতে অনিয়ম হবে বা ভ্রুন ক্লিয়ার ভাবে বের হবে না । তাই ভালো হবে চিকিৎসকের পরামর্শে আল্ট্রা করুন ।
যেহেতু আপনার ৫/৬ ঘন্টা ব্লাড গেছে সেক্ষেত্রে প্রেগন্যান্সি থাকবে না। তবে আপনার ভ্রুন ক্লিয়ার হয়েছে কিনা তা জানা জরুরী । কাজেই গাইনি চিকিৎসকের কাছে যান ও আল্ট্রা করে নিশ্চিত হোণ । প্রয়োজনে D&C করা লাগতে পারে।
মনে রাখবেন গর্ভে ভ্রুনের কিছু অংশ কিছুদিন থেকে গেলে তা ইনফেকশন হলে জটিল সমস্যার সম্মুখিন হতে পারেন তাই এসব কিট পিল চিকিৎসকের পরামর্শে ডোজ নিতে হয় যা সম্পূর্ন নিয়ম মেনে খেলে ভ্রুন ক্লিয়ার হয়েযায়। সেক্ষেত্রে আপনি দ্রুত গাইনি চিকিৎসকের কাছে যান । নিজে থেকে আন্দাজি ভুল নিয়মে বা ভুল ডোজে আর মেডিসিন নিবেন না । আসা করি বুঝতে পারছেন।