1 Answers
শীতকালে কমলা ঠান্ডা লাগবে এটা মোটেও গ্রহনযোগ্য কথা নয়।
শীতকালে এটি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। শীতের সময় কমলা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। কেননা শীতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে, ত্বক শুষ্ক ও ম্লান দেখায়। হজমশক্তিও কমে যায়। কমলা এমন একটি ফল যা শরীর সুস্থ রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
➡️শীতের সময় কাশি একটা সমস্যা এই সময় নিয়মিত কমলা খেলে ঠাণ্ডা কাশি প্রতিরোধ করা সম্ভব।
➡️শীতে রক্ত চাপে পরিবর্তন হয়, এক্ষেত্রে কমলা একটা ভালো সমাধান হতে পারে। কমলা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
➡️শীতে নিয়মিত কমলা খেলে শরীরে পানির অভাবে চামড়ায় টান পড়বে না।
➡️তাছাড়া ঠাণ্ডা লাগা, কানের সমস্যা দূর করতে ভীষণ উপকারী কমলা। কমলায় রয়েছে বিটা ক্যারোটিন। যা শরীরের কোষের ক্ষয় রোধে সাহায্য করে।
➡️শীতে ত্বকের ঠিক মত চর্চা না করলে ত্বক লাবণ্যতা হারিয়ে ফেলে। এই সমস্যা দূর করতে কমলা সহায়ক।
➡️কমলা ভিটামিন সি সমৃদ্ধ ফল, শীতে কমে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে কমলা। এতে রয়েছে ভিটামিন সি যা মুখের অভ্যন্তরীণ সমস্যা রাখে দূরে।
এছাড়াও রয়েছে নানা উপকারিতা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy