একটি সুন্দরী মেয়ে দেখে মন খারাপ।?
আমি একজন বিবাহিত মানুষ কিন্তু বাজারে একটি মেয়েকে দেখে পাগল হয়ে গেছি এখন সব সময় তার কথা মাথায় ঘুরে তাকে চিনি না আবার জানিও না আর তার ঠিকানাও জানি না সব সময় তার কথা মনে হচ্ছে আর লাগছে সেই মেয়ে ছাড়া জীবন বৃথা বউ কেও আর ভালো লাগছে না মনকে অনেক রকম ভাবে বোঝাচ্ছি কিন্তু কোন মতে তার কথা ভাবা বন্ধ করতে পারছি না কেবল মনে হচ্ছে কেনো সেই মেয়েটার সাথে আমার বিয়ে হলো না । ভাই আমাকে বাঁচান । কেউ খারাপ মন্তব্য কবেন না ভাই।
1 Answers
আসলে আপনি যা ভাবছেন তা কিন্তু অনেক খারাপ ও নেগেটিভ চিন্তা ভাবনা কেণো না আপনার বিবাহিতা স্ত্রী থাকা সত্যেও আপনি ওন্য মেয়েকে নিয়ে বাজে কথা ভাবেন তা আপনার স্ত্রী সুনলে ওনি কতটা কষ্ট পাবেন একবার ভেবে দেখেছেন।
তাছাড়া হুট করেই একজন মেয়েকে দেখে তার প্রেমে পরে গেলেন বা তাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করা এসব সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোন থেকে মারাত্মক অপরাধ । তাছাড়া আপনি চাইলেও ওই মেয়ের সাথে দেখা করতে পারবেন না বা কথা বলতে পারবেন না বা এমনকি তাকে প্রেমের অফার করতেও পারবেন না কাজেই একজন অজানা মানুষকে নিয়ে এতো ভেবে আপনার তেমন কোণ লাভ হচ্ছে না যা আপনার সংসারে অসান্তি সৃষ্টি করা ব্যতীত ছাড়া কিছুই না।
আচ্ছা আপনি যদি আকাশে একটি টিয়া পাখি দেখেন যা আপনার বাসার ছাদে এসে বসে আবার উরে চলে যায় তাহলে কি সেই পাখিকে পাওয়ার জন্য নানান চিন্তাভাবনা , দুশ্চিন্তা ,ও সর্বদাই ধ্যানে থাকলেও কি সেই পাখিকে আপনি ধরতে পারবেন। নিশ্চই পারবেন না কেনা সে আকাশের এক স্বাধিন পাখি ।
সুতারাং আপনি যাকে দেখেছেন বাজারে সে পাখিটির মতই অচেনা অজানা এক মানুষ সুতারাং তাকে নিয়ে এতো চিন্তা ভাবনা করার কোণ প্রশ্নই আসে না।
কাজেই আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন,ওনাকে আদর করুন ওনাকেনিয়ে ঘুরুন। মনে রাখবেন আপনার স্ত্রী অন্য মেয়েদের চেয়ে অসুন্দন হলেও সে কিন্তু আপনাকে অনেক ভালোবাসে , আপনার প্রতি অনেক আদর ভালোবাসা বিনিময় করে। এমনো হতে পারে বাজারের মেয়েটি সুন্দরি হওয়ায় সে অনেক অহংকার দেখায় নিজের রুপ নিয়ে যা তার ছেয়ে আপনার স্ত্রী শতভাগ ভালো হতে পারে। তাছাড়া আপনার স্ত্রী খারাপ হোক বা অসুন্দর হোক না কেনো সেই আপনার কলিজা হওয়া উচিৎ । কজেই ভাই অযথা বেগানা নারীর দিকে না তাকিয়ে নিজের স্ত্রীর দিকে ভালোবাসার দিকে তাকান দেখবেন আল্লাহ আপনার চোখের ছগিরা গোনাহ গুলো মাফ করে দিবেন।তাই আপনার নিজের স্ত্রীকে নিয়ে ভাবুন তাকে অনেক ভালো বাসুন দেখবেন আপনি এক সময় বুঝতে পারবেন আপনি বেগানা নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে কত ভুল করেছেন। আসা করি আমার কথা গুলো বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy