লেবু দিলে আমার ত্বক জ্বলে কেন?

লেবু দিলে আমার ত্বক জ্বলে কেন ? লেবু ত্বকে দেবার ১ মিনিট পরেই জ্বালা শুরু হয় ? এর মানে কি লেবু দিলে আমার ত্বক আরও খারাপ হয়ে যাবে ?
2782 views

1 Answers

লেবুতে সাইট্রিক এসিড থাকে। লেবু যেমন আপনার ত্বক কে সুন্দর করতে ব্যবহার করা হয়,ঠিক তেমন এর কিছু ক্ষতিকর দিক আছে। আমি ব্যক্তিগত ভাবে লেবু ব্যবহারে ক্ষতির পরিবর্তে উপকার পাইনি। আপনার যদি এলার্জির সমস্যা থাকে তাহলে দয়া করে এটি ব্যবহার করবেন না। এটি আপনার স্কিনের প্রদাহ বাড়িয়ে দিবে এবং এলার্জির সমস্যা আরো ব্যাপক হবে। আবার অনেকের ত্বকে লেবু ব্যবহারের ফলে প্রথম কয়েকদিন ২-১ মিনিট জ্বালাপোড়া করে। তারপর ঠিক হয়ে যায়। আপনার যদি এমনটি হয় তাহলে আপনি ৭দিন ব্যবহারের পর দেখুন আপনার স্কিনে কি প্রভাব ফেলে। তৈলাক্ত ত্বক হলে লেবু ব্যবহার থেকে দূরে থাকাই ভাল। আপনি মধু ব্যবহারে ভাল ফল পাবেন।  কিন্তু লেবু ব্যবহারকে আমি সমর্থন করিনা বিশেষ করে যাদের স্কিনে লেবু লাগালেই জ্বালাপোড়া করে।

2782 views Answered

Related Questions

Next steps