একটা বিষয় নিয়ে আমি খুব টেনশনে আছি প্লিজ এর একটা সঠিক সমাধান দেন?

আমি সুজন, আমি ২০১৫ সালের জানুয়ারি মাসে একটা yahoo আইডি দিয়ে একটা ফেসবুক খুলেছিলাম, কিন্তু আইডিটা কিছুদিন ব্যবহার করার পরে ২০১৫ সালের জুলাই মাসে আইডিটা বন্ধ করে দিছিলাম, তারপরে ২০১৬ সালে আমি আমার এক বড় ভাইকে আমার জন্য একটা ফেসবুক আইডি খুলে দিতে বললাম, সে আমাকে একটা নতুন ফেসবুক আইডি খুলে দিলো, তারপরে আমি সেই নতুন আইডিটা চালাতে গিয়ে দেখি যে, আমি আগে যে আইডিটা বন্ধ করে দিছিলাম সেই আইডিতে আমার যা যা তথ্য দেয়া ছিলো এবং ম্যাসেঞ্জারে যার সাথে যা যা কথা বা এসএমএম করছিলাম সেই সবগুলা তথ্যই এই নতুন আইডিতে চলে আসছে, এখানে আমার প্রশ্ন তাহলে যে ভাই আমাকে নতুন আইডিটা খুলে দিছিলো সে কি যে কোন ভাবে আমার আগের পুরাতন আইডিটা খুলে ফেলছিলো, কিন্তু আমার পুরাতন আইডিটার সম্পর্কে ভাই কিছুই জানতো না, তাহলে এটা কিভাবে নতুন আইডি খুলতে গিয়ে সে পুরাতন আইডিটা চালু করলো? প্লিজ এই বিষয়ে একটু বিস্তারিত ভাবে আমাকে সব বুঝায় দিবেন, আর কি কি কারনে এটা হতে পারে প্লিজ বিস্তারিতভাবে আমাকে জানাবেন? প্লিজ ভাইয়া আমাকে বিষয়টা একটু বুঝায় বলবেন?

1685 views

3 Answers

ভাই আগের পুরাতন ফেসবুক আইডির যেকোন তথ্য হোক না কেনো তা পরবর্তীতে নতুন একাউন্ট খুললে সেটার সাথে ওই পুরাতন আইডির তথ্য নতুন্টায় আসবে না।

হয়তো যে আপনাকে আইডি খুলে দিয়েছে সে আপনার আগের আইডির পাসওয়ার্ড ভেরিফাই করে আবার চালু করেছে যার কারনেই আগের আইডি আপনার কাছে চলে এসেছে যেটাকে আপনি নতুন হিসেবে দেখতেছেন।সুতারাং ভালো করে যাচাই করে দেখুন। ধন্যবাদ। 

1685 views Answered

Acount Activity Log থেকে একাউন্ট কবে খুলেছিলেন দেখুন ।


হয়তোবা সে নতুন একাউন্ট খুলেছে, কিন্তু একাউন্ট ডিজেবল করলেও মেসেঞ্জার ডিজেবল হয়না ।


হয়তো দুই একাউন্টের ইউজার নেম  ও পাসওয়ার্ড ৯৮% মিল থাকায়  আপনি ভূল করে আগের একাউন্টে প্রবেশ করে ফেলেছেন ধন্যবাদ । 

1685 views Answered

আগের আইডি যদি ডিলিট না হয়ে ডিসেবল হয়, তাহলে একই মেইল বা নাম্বার দিয়ে নতুন আইডি খোলা হলে সেটা ফেইসবুক একই আইডি বলে বিবেচনা করে। সেজন্য আসলে আপনি নতুন আইডি খোলেননি, বরং আগের ডিসেবলটা এনেবল করেছেন।

1685 views Answered

Related Questions

সঠিক উওর দিন?
1 Answers 2493 Views

Next steps