ফ্রিজে গন্ধ আসে।?
আমাদের ফ্রিজে নরমাল অংশে প্রচুর বাজে গন্ধ আসে। ফলে কোন খাবার রাখলে পরে তা খাওয়া যায় না। তাতেও গন্ধ আসে। লেবু দিয়ে রেখেছি। ধুয়ে পপরিষ্কার করা হয়েছে। তাও কাজ হয় না।এখন কি করব??
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রথমে আপনাকে জানতে হবে ফ্রিজে দুর্গন্ধ হওয়ার কারন কি , বা কি কারন বসত ফ্রিজে গন্ধ করে এসব না জেনে রাখলে আপনি এই সমস্যা থেকে পরিত্যাগ করতে পারবেন না।তাই আপনাকে প্রথমত বলি যে ফ্রিজে দুর্গন্ধ হওয়ার কারন গুলো ,আর মুলত বিশেষ একটি কারন হলো
- ফ্রিজে রন্না করা খাবার ঢাকনা খুলে রাখলে , অর্থাৎ ফ্রিজে যেকোণ রান্না তরকারি খোলা রাখলে তা বেশিক্ষন ভালো থাকে না সেখানে কিছুক্ষন পর খাবার গুলো নষ্ট হয়ে যায় বা খাবার সকালে রাখলে তা বিকালে বা দুপুরেই নষ্ট হয়ে যাবে আর এই নষ্ট তরকারির জন্য ফ্রিজে গন্ধ হয়ে থাকে তাই ফ্রিজে খাবার রাখলে ঢাকনা দিয়ে রাখবেন।
- ফ্রিজে রান্না করা খাবার বেশিদিন রাখলে ,ফ্রিজে রান্না করা খাবার বেশি দিন রাখবেন না ,
- ফ্রিজে বাশি খাবার রাখলে ,ফ্রিজে বাশি খাবার রাখবেন না।
আপনি আপনার ফ্রিজের নরমাল অংশ পরিস্কার করার আগে ফ্রিজের লাইন অফ করে ফ্রিজের নরমাল অংশের দরজা খুলে রাখবেন যাতে ভিতরে থাকা গ্যাস গুলো সব গুলো বের হওয়ার পর সার্ফেক্সেল বা হুইল পাউডার দিয়ে পরিস্কার করবেন।আপনি আগে বাটিতে পাউডার গুলো মিশিয়ে নিবেন সাথে ডেটল থাকলে সেখানে কয়েক ফোটা দিয়ে দিবেন। আর এসব পাউডারের ফেনা দিয়ে ফ্রিজ পরিস্কার করেন এবং এর পর সেখানে লেবু চিপে সেসবের রস দিয়ে সম্পূর্ন অংশ টাতে ঘসে নিন। এবং ফ্রিজের নরমাল অংশের দরজা খুলে রাখবেন ফ্রিজের সব গ্যাস বের হওয়ার পর ফ্রিজের লাইন দিবেন । এছাড়াও মাঝে মাঝে ফ্রিজে লাইন থাকা অবস্থায় নরমাল অংশের দরজা খুলে রাখবেন যাতে দুর্গন্ধ গ্যাস গুলো বেরিয়ে যায়।
ফ্রিজে লেবু কেটে রাখবেন বা পাউরুটি খুলে রাখতে পারেন এতে গন্ধ করবে না।
তাছাড়া আপনি আপনার ফ্রিজে একটিভেটেড অক্সিজেন ডিভাইস অন করে রাখতে পারেন। এই ডিভাইস অন রাখলে বেশি দিন ধরে খাবার সতেজ রাখবে ও এতে ফ্রিজে খাবার পচে যাওয়ার সম্ভাবনে অনেক কম থাকবে । আসা করি উক্ত বিষয় গুলো মেনে চললে ফ্রিজে গন্ধ করবে না।ধন্যবাদ ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy