ক্ষেত্রফল বিষয়ক?
1 Answers
আপনার যুক্তিটা খুব ভাবালো আমাকে । কিন্তু একটা স্থানে আপনি একটুখানি ভুল করছেন । আপনি যে তলগুলো চিন্তা করছেন সেগুলোতে কিন্তু কোনো উচ্চতা নেই । শুধু আছে দৈর্ঘ্য আর প্রস্থ । হ্যাঁ, এটাই হয় । দ্বিমাত্রিক যেকোনো কিছুতে কোনো উচ্চতা থাকবে না । এখন যেখানে কোনো উচ্চতাই নেই সেখানে আপনি কয়েক সেক্সটিলিওন একইরকম তল যোগ করলেও লাভ নেই । তা কোনো ঘনবস্তু হবে না । এর আয়তন শুন্য হবে । আর হ্যা, আপনি একটা ঘনবস্তুকে উচ্চতা বরাবর অসংখ্য তলে বিভক্ত করলে প্রতিটা তলের জন্য যে উচ্চতা পাবেন তা নগন্য হয় বলে অগ্রাহ্য করতে পারবেন কিন্তু সবগুলোকে একত্র করলে তা বেশি হয়ে যায় যা আপনাকে অবশ্যই হিসেবে আনতে হবে । অর্থাত্ এক্ষেত্রে আপনি অনেকগুলো তলকে [ক্ষেত্রফল] যোগ করে আয়তনই পাবেন না । কারণ এখানে আপনি তলগুলোর উচ্চতা শুন্য ভাবছেন । আর যেহেতু আয়তন আছে তাই তলগুলোর একটা নগন্য পরিমাণ উচ্চতা থাকবেই । আশা করি বুঝতে পেরেছেন । কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্য করবেন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy