পিরিয়ড অবস্থায় মুরগি/মোরগ/হাঁস যবেহ করা যাবে কি ?

আমার পরিচিত এক মহিলার পিরিয়ড হলে তিনি মুরগী যবেহ করেন না । 

তিনি বলেন পিড়িয়ড হলে নাকি যবেহ করতে নেই এখন এটা কি যায়েজ আছে ? 

2725 views

2 Answers

জ্বি যাবে। এক্ষেত্রে নিষিদ্ধ কেবল সালাত সাওম আর বায়তুল্লাহ তাওয়াফ। 

2725 views Answered

পিরিয়ড অবস্থায় হাঁস মুরগি, মোরগ যবেহ করা যাবে এবং যায়েজ আছে। তবে পবিত্র অবস্থায় যবেহ করা উত্তম। কোন মুসলমান নাপাক অবস্থায় যবেহ করলেও তা হালাল হবে।

ইসলামে নাপাক অবস্থায় পাঁচটি কাজ করা যায়নাঃ-

১। নাপাক ব্যক্তির জন্য নামায আদায় করা হারাম।

২। নাপাক ব্যক্তির জন্য আল্লাহর ঘরের তওয়াফ করা হারাম।

৩। কুরআন স্পর্শ করা হারাম।

৪। গোসল না করে মসজিদে অবস্থান করা হারাম।

৫। গোসল না করে কুরআন পাঠ করা হারাম।

বিস্তারিত দেখুন এই ভিডিওতে। 

2725 views Answered

Related Questions

Next steps