1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য।
হ্যা ক্ষতি হয়। আসলে এনাল সেক্স অনেক ঝুঁকিপূর্ণ হয়৷ ভুলভাবে এধরনের সঙ্গম বিভিন্ন রোগের কারণ হতে পারে৷ পায়ুপথে সঙ্গমে এইচআইভি সংক্রমণের শঙ্কা সবচেয়ে বেশি৷ স্বাভাবিক সঙ্গমের তুলনায় এই শঙ্কা ত্রিশ শতাংশ বেশি৷
পায়ুপথে সঙ্গম হিউম্যান পাপিলোমাভাইরাস (এইচপিভি), যা যৌনাঙ্গে ক্যানসারের কারণ হতে পারে, ছড়ানোর অন্যতম কারণ৷ হিপাটাইটিস, পারপিসের শঙ্কাও রয়েছে৷
পায়ুপথের মাসেল এবং টিস্যুগুলো সঙ্গমের জন্য প্রস্তুত নয়৷ তাই পিচ্ছিল করার জেল ব্যবহারের পরও অনেক সময় সেখানকার মাসেল বা টিস্যু ছিঁড়ে যায়৷ জোর করে এধরনের সঙ্গমের পর মলত্যাগ কঠিন হয়ে পড়তে পারে৷ তাছাড়া পায়ুপথ বা মলদ্বার ব্যাকটেরিয়ায় পূর্ণ থাকে৷ তাই এধরনের সঙ্গমের ফলে একজনের দেহ থেকে আরেকজনের দেহে ব্যাকটেরিয়া সংক্রমণের সুযোগ থাকে৷ এনাল সেক্সের পর কোনধরনের রক্তপাত বা শারীরিক জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হওয়া জরুরী৷
আশা করি বুঝতে পারছেন।