আমি বুঝতে পারছিনা কি করব জানিনা কতদিন এভাবে চলবে?
আমি এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। লকডাউনের আগে কোচিং এ আমার একটা মেয়েকে ভাল লাগে। পড়ালেখার চাপে তত পাত্তা দিইনি। কিছুদিন আগে তাকে আমাদের গ্রামের বাড়িতে দেখি। তখন থেকে তার প্রতি আমার এক আকর্ষন কাজ করছে। সারাদিন তার কথা মনে আসে। আমি জানিনা তার সাথে কিভাবে কথা বলবো। আমি আজ পর্যন্ত তার সাথে কোনো কথা বলিনি। আমি জানিও না সে আমাকে নিয়ে কি ভাবে। আমি এই অবস্থায় কি করতে পারি। বাড়িতে আমার একটা reputation আছে আমি তার সাথে ওইভাবে কথা বললে লোকে কিছু ভাবতে পারে। আমাকে সঠিক উপদেশ দিন কেউ।
1 Answers
এক জন কে ভালো লাগতেই পারে কিন্তু তাই বলে তার জন্য উতলা হওয়া যাবে না। তাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা যাবে না।
বিপরীত লিঙ্গের উপর একটা আকর্ষণ কাজ করবে এটা স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে চিন্তা করলেই সমস্যা হবে। দেখুন আপনি ঠিক জানেন ও না মেয়ে টা আপনাকে নিয়ে কি ভাবে আদেও সে আপনাকে নিয়ে কিছু ভাবে কি না। আপনি ব্যাপার টা যে ভাবে নিয়েছে সে ব্যাপার টা কোন ভাবে নিয়েছে সেটাও জানেন না। আপনি চেষ্টা করুন মেয়ে টি কে নিয়ে কম ভাবতে, যত কম ভাববেন তত ভালো থাকতে পারবেন। খেয়াল করে দেখুন আপনি যখন লেখা পড়া নিয়ে ব্যাস্ত ছিলেন তখন মেয়ে টিকে ভালো লাগার পর ও পাত্তা দেন নাই কারণ তখন সময় ছিলো না আপনার হাতে। এই লকডাউনে অলস ভাবে বসে থাকার কারণে এই রকম টা হচ্ছে। আপনার সামনে সোনালি ভবিষ্যৎ সেটাকে হেলাই, ফেলাই নষ্ট করবেন না। আপনি মেয়ে টি কে নিয়ে ভেবে ভেবে যে সময় নষ্ট করছেন সে সময় টুকু লেখা, পড়া করলে একটা ভালো রেজাল্ট করতে পারবেন সনামধন্য ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তাই আমি বলবো মেয়ে টার চিন্তা বাদ দিন আগের কত করে তাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করুন। নিজের কাজে মনোযোগী হোন, ফ্রি টাইমে কোন কাজ করুন যার মাধ্যমে হাত খরচ এর অর্থ পেতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy