একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর ১০% লাভ হবে?
একটি ফলের দোকান থেকে ২৫০ টি ফজলি আম কিনে আনা হলো। দুইসিন পর ২৫ টি আম পচে গেল এবং একটি আমের দাম ৩০ টাকা। একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর ১০% লাভ হবে?
4278 views
2 Answers
'খ' হতে পাই -
- ক্রয়কৃত আম = ২৫০ টি
- ভালো আমের সংখ্যা = ২২৫ টি
- ১ টি আমের ক্রয়মূল্য = ৩০ টাকা
- ২৫০ টি আমের ক্রয়মূল্য = (২৫০ × ৩০) টাকা
= ৭৫০০ টাকা
- যেহেতু, ২৫ টি আম পচে যাওয়া আম বাদে ২২৫ টি আমের ক্রয়মূল্য =৭৫০০ টাকা ।
একটি আমের ক্রয়মূল্য = ৭৫০০/২২৫ টাকা
= ১০০/৩ টাকা
১০% লাভে একটি (১টি) আমের ক্রয়মূল্য = ১০০/৩ + ১০০/৩ এর ১০/১০০) টাকা
= (৩৩.৩৪ + ৩.৩৪) টাকা
= ৩৬.৬৮ টাকা (প্রায়)
উত্তর= ৩৬.৬৮ টাকা (প্রায়)
4278 views
Answered
১টি আমের ক্রয়মূল্য ৩০ টাকা
২৫০ টি আমের ক্রয়মূল্য = ২৫০*৩০ = ৭৫০০ টাকা
১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০+১০ = ১১০ টাকা।
১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য মূল্য= ১১০ টাকা
ক্রয়মূল্য ৭৫০০ টাকা হলে বিক্রয়মূল্য মূল্য = ১১০*৭৫০০/১০০ = ৮২৫০ টাকা
অবশিষ্ট ভালো আম = ২৫০-২৫ = ২২৫ টি
প্রতিটি ভালো আমের বিক্রয়মূল্য = ৮২৫০/২২৫ = ৩৬.৬৭ টাকা।
উত্তর- ৩৬.৬৭ টাকা।
4278 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy