চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
3159 views

3 Answers

চিনি সাধারণত একটি যৌগিক পদার্থ। কারণ যেসব পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান বিশিষ্ট মৌলিক পদার্থ দিয়ে তৈরি তাদেরকে যৌগিক পদার্থ বলা হয়। চিনি কে ভাঙলে হাইড্রোজেন অক্সিজেন ও কার্বন বিভিন্ন ধরনের পদার্থ পাওয়া যায়। অতএব আমরা বুঝতে পারছি যে চিনি একটি যৌগিক পদার্থ।


পরিশেষে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে তিনি একটি যৌগিক পদার্থ। কারণ চিনির মধ্যে যৌগিক পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান।

3159 views Answered

উত্তর: চিনিকে যৌগিক পদার্থ বলার কারণ:

যৌগিক পদার্থের সংজ্ঞা থেকে আমরা পাই, যে সকল পদার্থ অনেকগুলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা অর্থাৎ পরমাণু দিয়ে গঠিত সে গুলোকে যৌগিক পদার্থ বলে।

মৌলিক পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোনো বস্তুতে রূপান্তরিত করা যায় না। আবার যৌগিক পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। চিনিকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে C, H ও O মৌলিক পদার্থ পাওয়া যায়। তাই চিনিকে যৌগিক পদার্থ বলা হয়।


3159 views Answered

একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে যৌগিক পদার্থ গঠিত হয়। চিনিতে রয়েছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নামক তিনটি মৌলিক পদার্থ।তাই চিনি একটি যৌগিক পদার্থ।

3159 views Answered

Related Questions

Next steps