1 Answers
উইন্ডোজ হচ্ছে সিক্রেট সোর্স। এবং অতি কমার্শিয়াল ভাবে পরিচালনা করা হয়। কিন্তু সেই প্রথম দিকেই কিছু বিজ্ঞানী বা বিশেষজ্ঞ ভাবছিলেন প্রযুক্তি সকলের পাওয়ার অধিকার রয়েছে। এবং অধিকাংশ মানুষ উচ্চ মূল্যে কিনতে পারবেনা বলে সমাজে বৈষম্যমূলক দুটি শ্রেণি গড়ে উঠবে। তাই কিছু বিশেষজ্ঞ সকলের নাগালে প্রযুক্তি দিতে ওফেন সোর্স সিস্টেম চালু করেন। যেখানে যে কেউ নিজ সামর্থ অনুযায়ী ডেভেলপ করে বিনা থাকায় ব্যবহার ও অন্যকে দিতে পারেন। সেই লক্ষ্য নিয়া লিনাক্স প্রতিষ্ঠিত হয়। এই কারনে লিনাক্স সম্পর্ন ফ্রিতে দেওয়া হয়। এবং ডেভেলপারগন কম দামে সফটওয়ার বিক্রি করে থাকেন যাতে সহজে সবাই ব্যবহার করতে পারে।
এর দের দেখা গেল ওফেন সোর্স হওয়ার কারনে এর সিকিউরিটি বেশি। কারন কোন একজন যদি ক্ষতিকর কোড বসিয়ে দিতে চায় তাহলে অন্যরা তা দেখতে পেয়ে রিমুভ করে দিতে পারে। একারনে কেউ চুরি বা ক্ষারাপ কাজে ব্যবহার করতে পারেনা। এই সুবিধার ফলে এক সময় লিনাক্স সার্ভার জগতে সবচেয়ে এগিয়ে গেল। বড় বড় টেক কোম্পানি তাদের সিকিউরিটির জন্য অফেন সোর্স সিস্টেম টাকা দিয়া কিনে নিতে লাগল। ফলে সার্ভার জগতে বেশ ভালই ব্যবসা করল। তাই পার্সোনাল কম্পিউটারের জন্য তাদের অতি দামে সফটওয়ার বিক্রির দরকার হয়না বলে এটির দাম কম।
এছাড়া ওফেন সোর্সের জন্য যেকেউ, আপনি নিজেও পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন বলে এটি বেশি দামে বিক্রি করা হয়।
অতিরিক্ত কিছু তথ্যঃ
লিনাক্স এর তুলনায় উইন্ডোজের ব্যবহার বেশি হওয়ার কারন হচ্ছে। উইন্ডোজ ব্যবহার একেবারেই সহজ। বিশেষ করে সফটওয়ার ইন্সটল করা সহজ। এবং পেনড্রাইভে কপি বহন করা যায়। তাই অতি সাধারন ইউজার পার্সোনাল ব্যবহারের জন্য উইন্ডোজকেই বেশি বেছে নেয়। অন্য দিকে লিনাক্সের উদ্দেশ্য মানুষকে প্রযুক্তির জ্ঞানে জ্ঞানী করে তোলা। তাই যারা একটু বেসিক প্রোগ্রাম বোঝেন বা প্রোগ্রাম জানতে চাই শীখতে চাই। কমইউটারকে বুঝতে চায় তাদের অধিকাংশই লিনাক্স ইউজার। দেখবেন যে একটি সফটওয়ার ইন্সটল করতে গেলেও টার্মিনালে কমান্ড লিখতে হয়। যা প্রোগ্রামে আগ্রহীরাই পারবে। অতি সাধারন মানুষ পারবেনা। এসব কারনে লিনাক্স ইউজার কম। কিন্ত কম্পিউটার ইঞ্জিনিয়াররা আবার লিনাক্সেই বেশি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy