সিগারেট খেয়ে কালো ঠোট গোলাপি হয়ে গেছে এখন কি করতে পারি?

আমার জন্ম থেকেই কালো ঠোঁট। আর সিগারেট খেয়ে সেই ঠোঁট গোলাপি হয়ে গেছে। নিচের ঠোটে এমন সমস্যা। কোন মেডিসিন থাকলে নাম বলেন। 

2301 views

1 Answers

আসুন আমরা জেনে নেই ঠোঁটের এই কালো দাগ কীভাবে দূর করবেন?

ধূমপান ত্যাগ করুন

ধূমপানজনিত কারণে হওয়া ঠোঁটের কালচে দাগ দূর করতে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে। ধূমপান ত্যাগ করতে না পারলে ঠোঁটে কালো দাগ হতেই থাকবে।

লেবু ও চিনি

একটি পাতলা লেবুর টুকরোর ওপরে খানিকটা চিনি ছিটিয়ে প্রতিদিন ঠোঁটে ঘষুন। চিনি ঠোঁটের মরা চামড়াগুলোকে পরিষ্কার করতে এবং লেবু রোদের কারণে কালো হয়ে যাওয়া ঠোঁটের চামড়াকে উজ্জ্বল করতে সাহায্য করে।

চিনি ও মধু

মধুর সঙ্গে চিনি এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ১০ মিনিট হালকাভাবে ঠোঁটে ঘষুন।

ল্যাক্টিক অ্যাসিড

ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাক্টিক অ্যাসিড খুব উপকারী। নিয়মিত দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে খানিকটা দুধ তুলোয় করে ঠোঁটে ঘষে নিন। শুষ্ক চামড়াকে তুলে ফেলার মাধ্যমে দুধ ঠোঁটের কালো হওয়াকেও প্রতিরোধ করে।

গোলাপের পাপড়ি

গোলাপের পাপড়িও ঠোঁটের গোলাপিভাব আনতে সাহায্য করে। এজন্য গোলাপের পাপড়ি দুধের মধ্যে রেখে তাতে মধু ও গ্লিসারিন মিশিয়ে নিন। প্রলেপটি ১৫ মিনিট ঠোঁটে মাখুন।  এরপর দুধ দিয়ে ঠোঁটকে মুছে নিন। প্রতিদিন এই প্রলেপটির ব্যবহার আপনার ঠোঁটকে করে তুলবে আকর্ষণীয়।

লেবুর রস ও গ্লিসারিন

লেবুর রসের সঙ্গে খানিকটা গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে মাখুন। কয়েক দিনেই আপনি পাবেন চমৎকার ফলাফল।

বাদামের তেল, মধু ও চিনি

বাদামের তেল, মধু ও চিনির মিশ্রণ করুন। প্যাকটি আপনার ঠোঁটকে কেবল সুন্দরই করবে না, কোমলতাও বাড়াবে।

কমলালেবু 

কমলালেবু খাবার সময় এর বিচিগুলোকে সংরক্ষণ করুন এবং নিয়মিত ঠোঁটকে এগুলোর দ্বারা পরিষ্কার করুন।

টমেটো পেস্ট

প্রতিদিন টমেটো পেস্ট করে ঠোঁটে মাখুন। আপনার ঠোঁট হবে উজ্জ্বল। এছাড়া শসার রসও ঠোঁটের কালো হওয়াকে প্রতিরোধ করে। ফলাফল পেতে প্রতিদিন অন্তত ৫ মিনিট শসার রস ঠোঁটে ঘষুন।


2301 views Answered

Related Questions

Next steps