এটি কি ধরনের সমস্যা, কি করা উচিত। দয়া করে সাহায্য করুন।?
বয়স 20।আমি 2 বছর ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায়,আমার স্যাস্থের অবস্থা অনেক খারাপ।আমি স্যাস্থের উন্নতি করতে পারছি না, খেলাধূলা করতে পারি না। যার কারনে আমি দেখতে অনেকটা খারাপ হয়ে গেছি।এখন আমি কাউকে দেখলে নিজেকে অর সাথে তুলনা করতে থাকি আমি এই বিষয়টা থেকে নিজেকে বের করতে পারছিনা। আমার মাথা থেকে এই বিষয়টা সরছেই না। তাই আমি এখন লোকজন মধ্যে থাকলে অনেক বেখেয়াল হয়ে যাচ্ছি।
1 Answers
আমার মনে হচ্ছে আপনার শরীরের থেকে বেশি সমস্যা আপনার মানসিক সমস্যা আপনি হয়ত বার বার আপনার স্বাস্থ্য নিয়ে টেনশন করেন তাই আপনার সমস্যাটি আরো বড় মনে হচ্ছে আপনার কাছে।
আপনি একজন মুসলিম হলে প্রতিদিন পাচঁ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পড়ার চেষ্টা করুন। সবসময় নিজের কাছে ব্যাস্ত থাকুন। অতিরিক্ত দুশ্চিন্তা পরিহার করুন। প্রতিদিন সুরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে তারপর উক্ত পানি পান করুন। (সূরা ফাতিহার আরেক নাম সূরাতুস সিফা রোগ মুক্তির সূরা )
প্রতিদিন রাতে ৭-৮ ঘন্টা ঘুমানোে চেষ্টা করুন। প্রতিরাতে কাচাঁ ছোলা ভিজিয়ে সকালে খান, চিনা বাদাম বিজিয়ে সকালে খান। তাছাড়াও প্রতিদিন খেজুর, দুধ, ডিম, কিসমিস, গরুর মাংস, খাসির মাংস, ডাল, মাছ সহ পুষ্টিকর খাবার গ্রহণ করুন।
তবুও আপনি যদি মনে করেন আপনার সমস্যাটি সমাধান হচ্ছে না তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রুহণ করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy