পূর্ণিমার অন্ধকারে আমার সাথে যা ঘটেছিলো

অকারণে রাত জাগা অভ্যাস আমার নেই, সন্ধ্যার আবছা অন্ধকারেই হাঁস মুরগীর সাথে ঘুমিয়ে পড়ি। সূর্য উঠার আগে তাদের  ঘুম ভাঙ্গে অথচ আমার সকাল হয় ৯টা বাজে । আমি জমিদার না, সামান্য একটু অলস, ঘুম আমার নেশা নয়, হালকার উপর ঝাপসা দুর্বলতা আর এই ঘুমই আমার  বিলাসীতা।

সাংঘাতিক ব্যাপার হল গতরাত ৪:টা অব্দি জেগে ছিলাম তারপরও জেগে জেগে ঘুমাইছি ঘুম মিস করি নাই। ঘুমে মাতাল হলে কি হবে? তালে ঠিক ছিলাম  পাড়ার ছেলেরা সুর উঠাল রাতে পার্টি করবে জয়েন্ট হয়ে গেলাম খাবার-দাবার শেষ করতে করতে রাত তখন ২:১২মিনিট, চারেদিকে নিস্তব্ধতায় আচ্ছন্ন একা চাঁদ,চাঁদের শীতল আলো, তাঁরাদের ঝিকিমিকি বেশ ভালোই লাগছিল এতো সুন্দর মুহুর্ত মিস করতে চাইনি কল্পনার ভেতরটা বাইরে ভেসে ভেসে আড্ডা দিচ্ছিল চাঁদের বুড়ির সাথে। রাত তখন ২:৩০মিনিট হঠাৎ দেখা মিলল এলিয়েনের সাথে মানুষের মতই হেলেদুলে পায়ে হেটে হেটে এগিয়ে আসছে আমাদের দিকে কাছে আসতেই দেখি আস্ত মানুষ তাও আবার আমাদের গ্রামের পরিচিতি এক ছোট ভাই জিজ্ঞেস করলাম এতো রাতে তুমি এখানে কেন?  উত্তরে সে তেমন কিছুই বলতে পারেনি, তবে ওর চোখমুখে হতাশার ছাপ লেগেছিল। বিষয়টা কিছুটা আন্দাজ করেছি, মানসিক চাপে হয়তো ঘর থেকে বের হয়েছে কিছুটা স্বস্তি জন্য  তারপর আর কিছু জিজ্ঞেস না করেই ওর বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম।

এসব কাহিনী শেষ করে বিছানার সাথে পিট ঠেকালাম ভোর ৪ বাজে। ঘুম আর নির্ঘুমের মধ্যে দিয়ে একটা ভ্রান্তি রাত কাটালাম।

1655 views

Related Questions