ছেলে মেয়ের প্রথম চুল কাটার পরে সেই পরিমাণ সোনা/রূপা এর সম মূল্য দান করা কি ইসলামে জায়েজ ?
এ বিষয়ে ইসলাম কি বলে? অনেকে এটা কে কুফরী বলে। কুরআন / হাদিস এ বিষয়ে কি বলে?
2 Answers
একটি শিশুর জন্য আকিকা দিতে হয় সপ্তম দিনে, মাথা কামানো হয় এবং একটি নাম দেওয়া হয়। সপ্তম দিনে যদি কেউ আকিকা করতে না পারে তবে চৌদ্দ দিনের দিন করতে পারবে বা একবিংশ দিনে, যদি কেউ এটি করতে সক্ষম না হয় তবে কোনও ব্যক্তি সন্তানের যৌবনের আগে যে কোনও সময় আকিকা করতে পারে।
শিশু জন্মের সাত দিন পর যে চুল কাটা হয়, সেই চুল ওজন দিয়ে সমপরিমাণ টাকা সদকা দিতে হবে।
উক্ত সমপরিমাণ টাকা সদকা দেওয়ার বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। এটি সদকা করাটা উত্তম, ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন। সুতরাং যদি কারো সামর্থ্য থাকে ওই পরিমাণ ওজন করে যে মূল্য হয়, সেই মূল্য নির্ধারণ করে সেটা সদকা করবেন বা গরিব মিসকিনদের মধ্যে বণ্টন করে দেবেন, তাহলে সেটি হবে সুন্নাহ।
মাথা মুণ্ডন করার পর চুলের ওজন পরিমাণ রূপা বা স্বর্ণ সদকা করা মুস্তাহাব। হাদীস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান (রা.)-এর আকীকা দিয়ে ফাতেমা (রা.)-কে বললেন, তার মাথা মুণ্ডন করে দাও এবং চুলের ওজন পরিমাণ রূপা সদকা করে দাও। (জামে তিরমিযী, হাদীস নং ১৫১৯)।
অপর এক হাদীসে রূপা বা স্বর্ণ সদকা করার কথাও এসেছে। (আলমুজামুল আওসাত, হাদীস ৫৫৮; মাজমাউয যাওয়াইদ, হাদীস ৬২০৪; ইলাউস সুনান ১৭/১১৯)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy