বিবাহিতদের কাছে জরুরী ভাবে জানতে চাই ...?
বিয়ের পর নিয়মিত মেলামেশা করার কত দিন জানা যায় বা লক্ষণ প্রকাশ পায় যে বউ গর্ভবতী হয়েছে? অভিজ্ঞ বিবাহিতদের কাছে জানতে চাই।
2 Answers
সাধারণত গর্ভে সন্তান আসলে মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায়। এখন আপনারা যেহেতু নিয়মিত মিলন করেন সেহেতু প্রথম প্রশ্ন থাকে যে আপনি কি তার যৌনাঙ্গে বীর্যস্খলন করেছেন কিনা?? যদি করে থাকেন এবং তার নিয়মিত মাসিক হয় তাহলে লক্ষ করেন যে পরবর্তী মাসিক হচ্ছে কিনা? মাসিক যদি না হয় তাহলে ধরে নিবেন গর্ভে সন্তান এসেছে। সুতরাং বলা যায় আপনি ১ মাসের মধ্যেই মোটামুটি নিশ্চিত হতে পারবেন।
আপনি যখন মিলন করবেন আর মিলনের পর পরবর্তী মাসে আপনার স্ত্রীর মিন্স বন্ধ থাকলে/হলে সেক্ষেত্রে মিন্স বন্ধের ২/৩ সপ্তাহ পর প্রেগন্যান্সি টেস্ট করবেন তাহলে বুঝতে পারবেন ওনি প্রেগন্যান্ট কিনা।
আসলে নারীরা প্রেগন্যান্ট হলে মিন্স বন্ধ থাকে ও প্রেগন্যান্সি লক্ষন প্রকাশ পায় যা হলো
- মাথা ব্যথা,মাথা ঘোড়া।
- শারীরিক দুর্বলতায়,
- শারীরের তাপমাত্রা উঠানামা করা।
- খাবারে অরুচি।
- বমি ভাব বা প্রচুর বমি হওয়া।
- তলপেটে প্রচন্ড ব্যথা বা চিন চিন ব্যথা করা।
- মেজাজ ভালো না থাকা।
- ঘন ঘন প্রস্রাব আশা।
- পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্য হওয়া।
- স্তনে ব্যথা ও নিপলে ব্যথা হতে পারে।
উক্ত লক্ষন গুলো সবার ক্ষেত্রে এক সাথে সকল উপসর্গ দেখা দিবে না। আসতে আসতে প্রভাব ফেলবে যা প্রেগন্যান্সির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ও ৩/৪/৫/৬ সপ্তাহ পর্যন্ত উক্ত উপসর্গ গুলো কখনো বেশি প্রভাব ফেলবে আবার কখনো কম।এভাবে প্রেগন্যান্সির ৩ মাস পর্যন্ত থাকতে পারে তবে এক সময় কমে যাবে যা ২ + মাস হলেই লক্ষন গুলো কমতে থাকবে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy