বুকের ব্যাথ্যা?
আমার ৩ দিন ধরে শাস ছাড়তে এবং নিতে বুকে ব্যাথ্যা লাগছে এবং যেকোনো কিছু খাবার খেতে গেলে বুকে এসে ব্যাথ্যা লাগে। দয়া করে সমস্যা সমধান বলুন।
2178 views
1 Answers
আপনার বয়স কত বলেন নি তবে বয়স অনুযায়ী বুকের ব্যথার ধরন ও কারন আলাদা হতে পারে তবে জেনে রাখুন বেশ কিছু বুকের ব্যথার কারণ ও ধরন যাই হোক না কেন, তাকে মানুষ মারাত্মক হিসাবেই বিবেচনা করে থাকে। যদি কখনো বুকের ব্যথা হয়ে থাকে তবে নিশ্চয়ই লক্ষ করেছেন যে, ব্যথা খুব বেশি হলে মনে একটা ভয় চলে আসে। মনটা অনেক উদ্বিগ্ন হয়ে যায়। ব্যাপারগুলো খুবই স্বাভাবিক, কারণ বুকের ব্যথা অনেক সময়ই মারাত্মক কারণে হয়ে থাকে।তবে কিছু কিছু ছোট ছোট কারণে যে বুকের ব্যথা হয় না তা কিন্তু নয়।
বাচ্চাদের বুকের ব্যথা সাধারণত সর্দি, ঠাণ্ডা, ফুসফুসের প্রদাহ, ভাইরাল ফিভার, বাতজ্বর, TB হৃৎপিণ্ডে জন্মগত সমস্যা, হৃৎপিণ্ডের ভাল্বের সমস্যা, হৃৎপিণ্ডের প্রদাহ, অ্যাজমা, নিউমোনিয়া, আঘাতজনিত কারণ এবং অনেক সময় পেটে কোনো মারাত্মক সমস্যার জন্য বুকে ব্যথা অনুভূত হতে পারে। মধ্যবয়সী মানুষের বুকের ব্যথা হওয়ার কারণগুলো হলো, ভাইরাল ফিভার, অ্যাজমা, হার্টের ভাল্বের সমস্যা, জন্মগত হৃদরোগ, হৃৎপিণ্ডের প্রদাহ, ইসকেমিক হার্ট ডিজিজ, দীর্ঘমেয়াদি ফুসফুসের প্রদাহ হৃৎপিণ্ডে পানি জমা হওয়া, আঘাত জনিত কারণ, ফুসফুসে পানি জমা হওয়া, ফুসফুস ফেটে যাওয়া, ফুসফুসের ক্যান্সার, কখনো কখনো নিউমোনিয়া ইত্যাদি প্রধান কারণ। মধ্যবয়সে মানুষের বুকের ব্যথার প্রধান কারণ হলো ইসকেমিক হার্ট ডিজিজ, ফুসফুসে প্রদাহ এবং ফুসফুসে ক্যান্সার জাতীয় হৃদরোগ, পেটের সমস্যার জন্য বুকের ব্যথা। বয়োঃবৃদ্ধ জনিত ব্যক্তিদের বুকের ব্যথার প্রধান কারণ ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেইলুর, ফুসফুসের প্রদাহ ও ক্যান্সার জাতীয় অসুখ, হৃৎপিণ্ডের প্রদাহ ও হৃৎপিণ্ডের চারদিকে পানি জমা হওয়া, নিউমোনিয়া, অস্থিসন্ধিতে বাতজাতীয় সমস্যা, লিভারের সমস্যা ও পেটের বড় ধরনের কোনো সমস্যার জন্য বুকের ব্যথা হতে পারে। ফুসফুসের দীর্ঘমেয়াদি প্রদাহ ও তার থেকে হার্ট ফেইলুর আরও একটি অন্যতম কারণ। বিভিন্ন কারণে বুকের ব্যথার ধরন আলাদা হয়ে থাকে।কাজেই আপনি প্রথমত মেডিসিন বিভাগের ডাক্তার দেখান ও বিস্তারিত তথ্য জানিয়ে দিয়ে চিকিৎসা ও সেবা নিন।
ধন্যবাদ।
2178 views
Answered