দীর্ঘদিনের অল্প অল্প জ্বর।?
আমার দীর্ঘদিন (প্রায় ৫ মাস) যাবৎ অল্প অল্প জ্বর। সেইসাথে কাশি কিন্তু কফ বের হয় না। যখন শরীরে অল্প অল্প জ্বর আসে তখন প্যারাসিটামল খেলে জ্বর কমে যায় এবং ৫-৬ ঘন্টা পর আবারো জ্বর জ্বর ভাব হয়। থার্মোমিটারে জ্বর পাওয়া যায় না। কখনো কখনো শীত শীত লাগে আবার প্রচুর ঘাম হয়। সেইসাথে দূর্বলতা কিন্তু খাওয়ায় অরুচি নেই অল্প খেতে পারি। এন্টিবায়োটিকেও সমস্যা সমাধান হয়নি।
ভাইয়েরা অনেক দিন যাবৎ এই সমস্যায় ভুগছি। এটা কোন রোগ? এই সমস্যা সমাধানে কি করব?। দয়া করে সাহায্য করুন।
2230 views
1 Answers
আপনি একজন মেডিসিন বিভাগের ডাক্তার দেখান ও আপনার রক্ত পরিক্ষা করা লাগবে। এখন পরিক্ষা ব্যতীত আন্দাজি চিকিৎসা বা ঔষধ খাবেন না। দ্রুত ডাক্তার দেখান।
ধন্যবাদ।
2230 views
Answered