ডালের ব্যবহার ২৫% কমানো?
যদি ডালের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে ডালের ব্যবহার কী পরিমাণ কমালে ডালের খরচের কোন পরিবর্তন হবে না? এই অঙ্কটা যদি কেউ বিস্তারিত করে দিতেন তাহলে বুঝতে খুব সুবিধা হত।
2390 views
1 Answers
ধরি, খ কেজি ডালের ক্রয়মূল্য ক টাকা।
২৫% বৃদ্ধিতে খ কেজি ডালের মূল্য হবে = ক + ক এর ২৫%=ক এর ১২৫%
পরিবর্তিত মূল্যের ক্ষেত্রে,
ক এর ১২৫% বা ১২৫ক/১০০ টাকায় পাওয়া যায় খ কেজি ডাল
সুতরাং, ১ টাকায় পাওয়া যায় ১০০খ/১২৫ক কেজি ডাল
সুতরাং, ক টাকায় পাওয়া যায় ১০০কখ/১২৫ক কেজি ডাল=১০০/১২৫খ কেজি ডাল
সুতরাং, ডালের ব্যবহার কমাতে হবে খ-(১০০/১২৫খ) কেজি=২৫/১২৫খ কেজি=১/৫খ কেজি
সুতরাং,শতকরা কমাতে হবে=(১/৫খ*১০০)/খ%=২০%
অতএব,ডালের ব্যবহার ২০% কমালে ডাল বাবদ খরচ বাড়বে না।
2390 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy