আমার নানা কি পেন্সন এর টাকা পাবেন?
আমার নানা ১৯৭১ এর পর ২/৩ বছর রেলওয়েতে চাকরি করেছেন, তিনি রেলওয়েতে কাজ করা অবস্থায় এক দুর্ঘটনায় মারা জান। তার কোন কাগজ আমাদের কাছে নাই, এমন অবস্থায় আমারা কি কোন ভাবে পেনশন এর টাকা কিংবা অন্ন্য কোন সুবিধা পাব? আর কাগজ গুলো কি ভাবে বের করব?
1 Answers
নানার মৃত্যুর পর তার অপ্রাপ্তবয়স্ক সন্তান ২১ বছর বয়স পর্যন্ত মাসিক পেনশন পাবেন । এখন আপনার বাবা বা চাচা বা অন্য কারো মাসিক পেনশন পাবার সুযোগ নেই। এখন চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে ৫,০০,০০০ টাকা পাওয়ার সুযোগ ছিল, কিন্তু উক্ত আইন প্রণয়নের অনেক আগেই আপনার নানা মৃত্যুবরণ করেছেন। এককালীন পেনশন পাবার সুযোগ হয়তো আছে,কিন্তু স্বাধীনতার পরের বেতন স্কেল অনুযায়ী সেই পেনশনের পরিমাণ হবে যৎসামান্য। সাকুল্যে কয়েক হাজার টাকা । এজন্য ছোটাছুটি করলে আপনার নেট লস হবার সম্ভাবনাই বেশি। কারণ, আপনার নানা যে যুগে চাকরি করতেন,সে সময় পেনশন তোলা যেত কয়েক হাজার টাকা । মানুষ প্রতি মাসে ১০০-১৫০ টাকায় সংসার চালাত। এখন আপনিই দেখুন কী করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy