চিকিৎসকের পরামর্শ?

আমার মায়ের বয়স ৫৬ বছর। ডায়াবেটিস আছে, হার্টের ওষুধ সেবন করেন নিয়মিত, আল্ট্রাসনো করে কিছু পাওয়া যায় নাই,ইসিজি রিপোর্ট স্বাভাবিক,জন্ডিস নাই।

কিন্তু গত ১০ দিন তিনি কোন খাবার খেতে পারছেন না, খেতে গেলে শরীরের ভিতর পাকিয়ে বমি বমি আসছে তবে বমি হয় নাই,  রান্না করা খাবারের গন্ধ তিনি সহ্য করতে পারছেন না এমনকি কোন খাবারের গন্ধ সহ্য করতে পারছেন না, পেয়ে ব্যাথা হচ্ছে প্রায়। এই উপসর্গ কোন রোগের লক্ষ্মণ??? এবং চিকিৎসা কি?????    

2578 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

আপনার কথায় যতটুকু বুঝতে পারলাম তাতে বুঝা যাচ্ছে  ওনার অরুচি এবং বমির কারন হিসাবে ডায়াবেটিস বা যেসকল ঔষুধ ওনি সেবন করছেন তার কোন সাইড ইফেক্ট হতে পারে ।যেমন ডায়াবেটিস এর জন্য মেটফরমিন জাতীয় ওষুধ বমির সৃষ্টি করতে পারে তাছাড়া ডায়াবেটিস বেড়ে গেলেও এমন হতে পারে ।

আপনার মা কি কি ঔষুধ সেবন করেন সেটা জানা জরুরী এবং ওনার সর্বশেষ ব্লাড সুগারের পরিমান জানা অতিব জরুরী

যেহেতু ওনি বয়ষ্ক এবং সাথে হার্টের সমস্যা আছে তাই এভাবে ওনার চিকিৎসা না খুঁজে বরং একজন মেডিসিন বা ডায়াবেটোলজিস্ট এর পরামর্শ নিন।

আর এখন বমি কমার জন্য (যেহেতু এখানে ব্রান্ড নেম বলা ঠিক হবে না) ডমপেরিডন১০ মি.গ্র. দিনে তিনবার বা ওনডানসেটরন ৮ মি.গ্রা.  তিনবার খাবার আগে খেতে পারে ।

তবে সঠিক চিকিৎসার জন্য সরাসরি ডাক্তার দেখিয়ে পরামর্শ নেওয়ার জন্য বলা হলো। 

2578 views Answered

Related Questions

Next steps