আমার জন্য কোনটা করা ঠিক হবে?

আমি একজন মধ্যবর্তী পরিবারের সন্তান। নিজের পড়ালেখার খরচ ও ব্যক্তিগত খরচ আমি নিজের উপার্জন থেকেই করি। মাঝে মাঝে পরিবারের পিছনে কিছু ব্যয় করি ।আমি টিউশনি করে মাসে ৫/৬ হাজার টাকা উপার্জন করি। আমি প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করি আর ভালো কাজ করারও চেষ্টা করি। আমার সবসময়ই ইচ্ছে করে অসহায় ,মিসকিন ,এতিম ও হত দরিদ্র যারা তাদের আর্থিক সাহায্য করি ।কিন্তু আমার উপার্জন যে খুব সামান্য যা আমার ও পরিবারের পিছনে চলে যায়। মন চাইলেও টাকা সঞ্চয় করতে পারি না । এখন ১/২ মাস যাবত আমার এই ইচ্ছে টা আরও বেশি বেড়ে গেছে। তাই আমি ভাবলাম আমার কষ্ট হলেও আমি কিছু টাকা সঞ্চয় করে আমার গ্রামের কমপক্ষে ২/৩ জন অসহায় মানুষদের সাহায্য করব ।এখন আমার আরেকটা বিষয় হলো আমার কাছে ২/১ জন পাওনাদার টাকা পাবে তবে তা বেশি নয়। আর তারা আমাকে কোনো নির্ধারিত তারিখও দেয় নাই যে এই তারিখের মধ্যেই দিতে হবে।আমি ওদের বলেছি ধীরে ধীরে পরিশোধ করব। আমার কাছে ৪ জন পাওনাদার মোট ২৯০০ টাকা পাবে । এর মধ্যে আমি ৮০০ টাকা মানি ১ জন পাওনাদারের টাকা পরিশোধ করেছি। বাকিদের করার ব্যপারটাও মাথায় আছে। এখন আমার প্রশ্ন হলো আমি এখন ওদের টাকা না দিয়ে কিছু অসহায়, দারিদ্রদের যারা খুব কষ্ট দিন যাচ্ছে তাদের সাহায্য করলে ভালো হবে না আমার দেনা পরিশোধ করা জরুরী। ভাই সঠিক সাজেশন চাওয়ার জন্যই এত বিস্তারিত বললাম৷ অবশ্যই আমাকে কুরআন বা হাদিসের ব্যাখা দিয়ে বলবেন।।         

2626 views

2 Answers

ভাই গরিব,মিসকিনদের খাওয়ানো অবশ্যই উত্তম কাজ। কিন্তু মনে রাখবেন আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে কোন বোঝা চাপিয়ে দেন না। ভাই মৃত্যুর তো আর ঠিক নেই কখন এসে যায় কে জানে? যদি আপনি আপনার ঋণ শোধ না করেই মৃত্যুর মুখোমুখি হয়ে যান,তাহলে মনে রাখবেন পাওনাদার আপনার কাছ থেকে কিয়ামতের দিন আপনার নেকি গুলো নিয়ে নেবে।তখন কিন্তু আপনি ভালোই মুশকিলে পড়ে যাবেন।তাই অবিলম্বে আপনার ঋণ শোধ করুন। ধন্যবাদ।

2626 views Answered

ঋন পরিশোধের আগে রাসূল জানাজা পড়াননি

2626 views Answered

Related Questions

Next steps