আমি সব নামাজ পড়ি দাড়িয়ে। কিন্তু আমার মোটা শরীর হওয়ার কারণে আমি শুধু নফল নামাজ বসে পড়তে পারবো কি না ? শুধু নফল নামাজটা। ইসলাম শরীয়ত অনুযায়ী উত্তরটা দেবেন আশা করি।

2870 views

2 Answers

জি পড়তে পারবেন। তবে সাওয়াবের ক্ষেত্রে অর্ধেক।  অন্য নামায সামর্থ্য থাকাকালীন বসে পড়লে হবে না। বিস্তারিত  দেখুন এখানে নামাযের ৭ টি ফরয  (এখানের দুই নং ফরয টা পড়ুুন)

2870 views

♦ দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম ব্যক্তির জন্য নফল নামাজ বসে পড়া জায়েজ। (সহিহ বুখারি, হাদিস : ১০৪৯)

♦ যে ব্যক্তি বসে নামাজ পড়বে সে তাশাহহুদের মতো করে বসবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ২/৫২৭)

♦ দাঁড়িয়ে নফল নামাজ শুরু করা ব্যক্তি বসে তা পরিপূর্ণ করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। (সহিহ বুখারি, হাদিস : ৪/২৭৪)



sorce: kalerkantho

2870 views

Related Questions